Acts 20:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নিজেদের বিষয়ে সাবধান এবং পাক-রূহ্ তোমাদেরকে নেতা করে যার মধ্যে নিযুক্ত করেছেন, সেসব পালের বিষয়ে সাবধান হও, আল্লাহ্র সেই মণ্ডলীকে পালন কর, যাকে তিনি নিজের রক্ত দ্বারা ক্রয় করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাকো ও পবিত্র আত্মা যে মেষদের উপরে তোমাদের তত্ত্বাবধায়করূপে নিযুক্ত করেছেন, তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখো। ঈশ্বরের যে মণ্ডলীকে তিনি তাঁর রক্তের দ্বারা কিনেছেন, তার প্রতিপালন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের বিষয়ে সাবধান, এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও, ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন কর, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিজেদের ব্যাপারে সাবধান থেকো আর পবিত্র আত্মা তোমাদেরকে য়ে পালের দেখাশোনার ভার দিয়েছেন, ঈশ্বরের সেই মণ্ডলীর তত্ত্বাবধান কর, কারণ এই মণ্ডলী তিনি তাঁর রক্ত দিয়ে কিনেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা নিজেদের বিষয়ে সাবধান, এবং পবিত্র আত্মা তোমাদের পরিচয় করার জন্য যাদের মধ্যে নিযুক্ত করেছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও, ঈশ্বরের সেই মন্ডলীকে দেখাশুনা কর, যাকে তিনি নিজের রক্ত দিয়ে কিনেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের বিষয়ে সাবধান, এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও, ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন কর, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন, আর পবিত্র আত্মা যে বিশ্বাসী দলের ভার পরিচালক হিসাবে আপনাদের উপর দিয়েছেন তাদের সম্বন্ধেও সতর্ক থাকুন। রাখাল যেমন তার ভেড়ার পালের দেখাশোনা করে ঠিক তেমনি করে আপনারাও পালক হিসাবে ঈশ্বরের মণ্ডলীর দেখাশোনা করুন। ঈশ্বর সেই মণ্ডলীকে নিজের রক্ত দিয়ে কিনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন, আর পাক-রূহ্ যে ঈমানদার দলের ভার পরিচালক হিসাবে আপনাদের উপর দিয়েছেন তাদের সম্বন্ধেও সতর্ক থাকুন। রাখাল যেমন তার ভেড়ার পালের দেখাশোনা করে ঠিক তেমনি করে আপনারাও ইমাম হিসাবে আল্লাহ্র জামাতের দেখাশোনা করুন। আল্লাহ্ সেই জামাতকে নিজের রক্ত দিয়ে কিনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নিজেরা সতর্ক থেকো এবং প্রভুর মণ্ডলীর পালক হিসাবে পবিত্র রাত্মা যাদের ভার তোমাদের হাতে দিয়েছেন, তাদের প্রতি সজাগ দৃষ্টি রেখ। কারণ এই মণ্ডলীকে প্রবু নিজেই তাঁরর রক্তমূল্যে আপন করে নিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজেদের ব্যাপারে সাবধান থেকো আর পবিত্র আত্মা তোমাদেরকে যে পালের দেখাশোনার ভার দিয়েছেন, ঈশ্বরের সেই মণ্ডলীর তত্ত্বাবধান কর, কারণ এই মণ্ডলী তিনি তাঁর রক্ত দিয়ে কিনেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদের পরিচয় করার জন্য যাদের মধ্যে পালক করেছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও, ঈশ্বরের সেই মণ্ডলীকে পরিচর্য্যা কর, যাকে তিনি নিজের রক্ত দিয়ে কিনেছেন।