Acts 20:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তোমাদের মধ্য হতেও কোন কোন লোক উঠে সাহাবীদেরকে তাদের দলে টেনে নেবার জন্য বিপরীত কথা বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, তোমাদের নিজেদের মধ্য থেকেই তাদের উত্থান হবে। তারা সত্যকে বিকৃত করবে, যেন তাদের অনুগামী হওয়ার জন্য শিষ্যদের টেনে নিয়ে যেতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তোমাদের মধ্য হইতেও কোন কোন লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কহিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এমনকি তোমাদের মধ্য থেকে এমন সব লোক উঠবে যাঁরা খ্রীষ্টানুসারীদের নিজেদের অনুসারী করার জন্য উল্টোপাল্টা কথা বলবে৷ কিছু কিছু খ্রীষ্টানুসারীদের তারা সত্য থেকে সরিয়ে দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তোমাদের মধ্যে থেকে কোনো কোনো লোক উঠে শিষ্যদেরকে নিজেদের কাছে টেনে নেওয়ার জন্য বিপরীত কথা বলবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তোমাদের মধ্য হইতেও কোন কোন লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কহিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, আপনাদের নিজেদের মধ্য থেকে লোকেরা উঠে ঈশ্বরের সত্যকে মিথ্যা বানাবার চেষ্টা করবে যেন বিশ্বাসীদের নিজেদের দলে টানতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, আপনাদের নিজেদের মধ্য থেকে লোকেরা উঠে আল্লাহ্‌র সত্যকে মিথ্যা বানাবার চেষ্টা করবে যেন ঈমানদারদের নিজেদের দলে টানতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমনকি তোমাদের দলের মধ্যে থেকেই কিছু লোক সত্যকে বিকৃত করে এদলে ভাঙন ধরাবে এবং ভক্তদের নিজেদের পক্ষে টেনে নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি তোমাদের মধ্য থেকে এমন সব লোক বেরিয়ে আসবে যাঁরা খ্রীষ্টানুসারীদের নিজেদের অনুসারী করার জন্য উল্টোপাল্টা কথা বলবে৷ কিছু কিছু খ্রীষ্টানুসারীদের তারা সত্য থেকে সরিয়ে দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তোমাদের মধ্যে থেকে কোনো কোনো লোক উঠে শিষ্যদের নিজেদের কাছে টেনে নেওয়ার জন্য বিপরীত কথা বলবে।