Acts 20:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন আল্লাহ্র কাছে ও তাঁর রহমতের কালামের কাছে তোমাদেরকে তুলে দিলাম, তিনি তোমাদেরকে গেঁথে তুলতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে উত্তরাধিকার দিতে সমর্থ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন আমি ঈশ্বর ও তাঁর অনুগ্রহের বাক্যের কাছে তোমাদের সমর্পণ করছি, যা তোমাদের গঠন করতে ও যারা পবিত্র তাঁদের মধ্যে অধিকার দান করতে সমর্থ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন প্রভুর নিকটে, ও তাঁহার অনুগ্রহের বাক্যের নিকটে তোমাদিগকে সমর্পণ করিলাম, তিনি তোমাদিগকে গাঁথিয়া তুলিতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে দায়াধিকার দিতে সমর্থ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এখন আমি তোমাদের ঈশ্বরের হাতে ও তাঁর অনুগ্রহের বার্তাতে তোমাদের সঁপে দিলাম, তা তোমাদের গড়ে তুলতে সমর্থ৷ ঈশ্বর তাঁর সমস্ত পবিত্র লোকদের য়ে আশীর্বাদ দিয়ে থাকেন, এই বার্তা তোমাদের সেই আশীর্বাদ দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং এখন প্রভুর কাছে, ও তাঁর অনুগ্রহের বাক্যের কাছে তোমাদের সমর্পণ করলাম, তিনি তোমাদের গেঁথে তুলতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে দায়াধিকার দিতে সক্ষম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন প্রভুর নিকটে, ও তাঁহার অনুগ্রহের বাক্যের নিকটে তোমাদিগকে সমর্পণ করিলাম, তিনি তোমাদিগকে গাঁথিয়া তুলিতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে দায়াধিকার দিতে সমর্থ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ঈশ্বর ও তাঁর বাক্যের হাতে এখন আমি আপনাদের তুলে দিচ্ছি। ঈশ্বরের বাক্য তাঁর দয়ার বিষয় বলে, আর আপনাদের গড়ে তুলবার ক্ষমতা সেই বাক্যের আছে। এছাড়া ঈশ্বর তাঁর নিজের লোকদের জন্য যা কিছু রেখেছেন সেই বাক্য আপনাদের তাও দিতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আল্লাহ্ ও তাঁর কালামের হাতে এখন আমি আপনাদের তুলে দিচ্ছি। আল্লাহ্র কালাম তাঁর রহমতের বিষয় বলে, আর আপনাদের গড়ে তুলবার ক্ষমতা সেই কালামের আছে। এছাড়া আল্লাহ্ তাঁর নিজের বান্দাদের জন্য যা কিছু রেখেছেন সেই কালাম আপনাদের তাও দিতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার আমি ঈশ্বর এবং তাঁর অনুগ্রহের বাণীর আশ্রয়ে তোমাদের সমর্পণ করছি। কারণ যারা তাঁর কাচে নিবেদিত, তাদের গড়ে তোলার এবং উত্তরাধিকারে প্রতিষ্ঠিত করার ক্ষমতা তাঁর আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন আমি তোমাদের ঈশ্বরের হাতে ও তাঁর অনুগ্রহের বার্তাতে তোমাদের সঁপে দিলাম, তা তোমাদের গড়ে তুলতে সমর্থ৷ ঈশ্বর তাঁর সমস্ত পবিত্র লোকদের যে আশীর্বাদ দিয়ে থাকেন, এই বার্তা তোমাদের সেই আশীর্বাদ দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এখন ঈশ্বরের কাছে ও তাঁর অনুগ্রহের বাক্যের কাছে তোমাদের সমর্পণ করলাম, তিনি তোমাদের গেঁথে তুলতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে দায়াধিকার দিতে সক্ষম।