Acts 20:38 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর বলা এই কথার জন্য সবচেয়ে বেশি দুঃখ করলেন যে, তাঁরা তাঁর মুখ আর দেখতে পাবেন না। পরে জাহাজ পর্যন্ত তাঁকে রেখে আসতে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা আর কখনও তাঁর মুখ দেখতে পারবেন না—পৌলের এই কথায় তাঁরা সবচেয়ে দুঃখ পেলেন। এরপর তাঁরা সবাই জাহাজ পর্যন্ত তাঁর সঙ্গে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বাপেক্ষা তাঁহার উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করিলেন যে, তাঁহারা তাঁহার মুখ আর দেখিতে পাইবেন না। পরে জাহাজ পর্য্যন্ত তাঁহাকে রাখিয়া আসিতে গেলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সর্ব্বাপেক্ষা তাঁর উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করলেন যে, তারা তাঁর মুখ আর দেখতে পাবে না l পরে জাহাজ পর্যন্ত তাঁকে ছেড়ে আসতে গেলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং পৌলের গলা ধরিয়া তাঁহাকে চুম্বন করিতে লাগিলেন; সর্বাপেক্ষা তাঁহার উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করিলেন যে, তাঁহারা তাঁহার মুখ আর দেখিতে পাইবেন না। পরে জাহাজ পর্যন্ত তাঁহাকে রাখিয়া আসিতে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌলের মুখ আর তাঁরা দেখতে পাবেন না, বিশেষ করে এই কথার জন্য তাঁরা খুব বেশী দুঃখ পেলেন। এর পরে তাঁরা তাঁর সংগে সংগে জাহাজ পর্যন্ত গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌলের মুখ আর তাঁরা দেখতে পাবেন না, বিশেষ করে এই কথার জন্য তাঁরা খুব বেশী দুঃখ পেলেন। এর পরে তাঁরা তাঁর সংগে সংগে জাহাজ পর্যন্ত গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌলকে আর তারা দেখতে পাবে না। —এ কথাই তাদের পক্ষে খুব মর্মান্তিক হয়েছিল। তারা সকলে মিলে পৌলকে জাহাজে তুলে দিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সর্বাপেক্ষা তাঁর উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করলেন যে, তারা তাঁর মুখ আর দেখতে পাবে না। পরে জাহাজ পর্যন্ত তাঁকে ছেড়ে আসতে গেলেন।