Acts 21:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁদের কাছ থেকে কষ্টে বিদায় নিয়ে, জাহাজ খুলে দিয়ে, আমরা সোজা পথে কো দ্বীপে এলাম, পরদিন রোদঃ দ্বীপে এবং সেখান থেকে পাতারায় উপস্থিত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কাছ থেকে আমরা বহুকষ্টে বিদায় নেওয়ার পর, সমুদ্রপথে সরাসরি কোস নামক দ্বীপ অভিমুখে যাত্রা করলাম। পরদিন আমরা রোডসে এবং সেখান থেকে পাতারায় গেলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাদের নিকট হইতে কষ্টে বিদায় লইয়া, জাহাজ খুলিয়া দিয়া, আমরা সোজা পথে কো দ্বীপে আসিলাম, পরদিন রোদঃ দ্বীপে, এবং তথা হইতে পাতারায় উপস্থিত হইলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইফিষের মণ্ডলীর প্রাচীনদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সমুদ্র পথে সোজা কো দ্বীপে এলাম৷ পরদিন আমরা রোদঃ দ্বীপে গেলাম৷ রোদঃ থেকে পাতারায় চলে গেলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের কাছ থেকে কষ্টে বিদায় নিলাম, এবং জাহাজ করে সোজা পথে কো দ্বীপে আসলাম, পরের দিন রোদঃ দ্বীপে, এবং সেখান থেকে পাতারায় পৌছোলাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাদের নিকট হইতে কষ্টে বিদায় লইয়া, জাহাজ খুলিয়া দিয়া, আমরা সোজা পথে কো দ্বীপে আসিলাম, পরদিন রোদঃ দ্বীপে, এবং তথা হইতে পাতারায় উপস্থিত হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফিষের মণ্ডলীর নেতাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা জাহাজে করে সোজা কো দ্বীপে গেলাম। পরের দিন আমরা রোদঃ দ্বীপে আসলাম। তারপর সেখান থেকে পাতারা শহরে গেলাম। সেখানে আমরা ফৈনীকিয়া যাবার একটা জাহাজ পেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইফিষের জামাতের নেতাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা জাহাজে করে সোজা কো দ্বীপে গেলাম। পরের দিন আমরা রোডস দ্বীপে আসলাম। তারপর সেখান থেকে পাতারা শহরে গেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সোজা চলে গেলাম কোস দ্বীপে, পরের দিন পৌঁছালাম রোডস দ্বীপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফিষের মণ্ডলীর প্রাচীনদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সমুদ্র পথে সোজা কো দ্বীপে এলাম৷ পরদিন আমরা রোদঃ দ্বীপে গেলাম৷ রোদঃ থেকে পাতারায় চলে গেলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের কাছ থেকে কষ্টে বিদায় নিলাম এবং জাহাজ করে সোজা পথে কো দ্বীপে আসলাম, পরের দিন রোদঃ দ্বীপে এবং সেখান থেকে পাতারা শহরে পৌছোলাম।