Acts 21:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করলে এহুদিয়া থেকে আগাব নামে এক জন নবী উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে আমরা বেশ কিছুদিন থাকার পর, যিহূদিয়া থেকে আগাব নামে এক ভাববাদী এসে পৌঁছালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করিলে যিহূদিয়া হইতে আগাব নামে এক জন ভাববাদী উপস্থিত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে বেশ কিছুদিন থাকার পর যিহূদিয়া থেকে আগাব নামে একজন ভাববাদী এসে আমাদের সঙ্গে দেখা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানে আমরা অনেক দিন ছিলাম এবং যিহূদিয়া থেকে আগাব নাম একজন ভাববাদী উপস্থিত হলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করিলে যিহূদিয়া হইতে আগাব নামে একজন ভাববাদী উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা সেখানে বেশ কয়েকদিন থাকবার পর যিহূদিয়া থেকে আগাব নামে একজন নবী আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা সেখানে বেশ কয়েকদিন থাকবার পর এহুদিয়া থেকে আগাব নামে একজন নবী আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে আমাদের কয়েকদিন কাটার পর যিহুদীয়া থেকে আগাবাস নামে একজন নবী এসে পৌঁছালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে বেশ কিছুদিন থাকার পর যিহূদিয়া থেকে আগাব নামে একজন ভাববাদী এসে আমাদের সঙ্গে দেখা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে আমরা অনেকদিন ছিলাম এবং যিহূদিয়া থেকে আগাব নাম একজন ভাববাদী উপস্থিত হলেন।