Acts 21:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি আমাদের কাছে এসে পৌলের কোমরবন্ধনী নিয়ে তাঁর নিজের হাত পা বেঁধে বললেন, পাক-রূহ্‌ এই কথা বলছেন, যে ব্যক্তির এই কোমরবন্ধনী, তাঁকে ইহুদীরা জেরুশালেমে এভাবে বাঁধবে এবং অ-ইহুদীদের হাতে তুলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের কাছে এসে তিনি পৌলের বেল্ট নিয়ে নিজের হাত ও পা-দুটি বেঁধে বললেন, “পবিত্র আত্মা বলছেন, ‘এই বেল্ট যে ব্যক্তির, জেরুশালেমের ইহুদিরা তাঁকে এভাবে বাঁধবে, আর তাঁকে পরজাতিদের হাতে তুলে দেবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আমাদের নিকটে আসিয়া পৌলের কটিবন্ধন লইয়া আপনার হাত পা বাঁধিয়া কহিলেন, পবিত্র আত্মা এই কথা কহিতেছেন, যে ব্যক্তির এই কটিবন্ধন, তাহাকে যিহূদীরা যিরূশালেমে এইরূপে বাঁধিবে, এবং পরজাতীয়দের হস্তে সমর্পণ করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর বন্ধনীটি নিয়ে নিজের হাত পা বেঁধে বললেন, ‘পবিত্র আত্মা এই কথা বলছেন, ‘এই কোমর বন্ধনীটি যার তাকে জেরুশালেমের ইহুদীরা এইভাবে বেঁধে অইহুদীদের হাতে তুলে দেবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর বন্ধন (বেল্ট) টা নিয়ে, নিজের হাত পা বেঁধে বললেন, পবিত্র আত্মা এই কথা বলছেন, এই কোমর বন্ধনীটি যাঁর, তাঁকে যিহূদীরা যিরূশালেমে এইভাবে বাঁধবে এবং অন্য জাতির লোকেদের হাতে সমর্পণ করবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আমাদের নিকটে আসিয়া পৌলের কটিবন্ধন লইয়া তাঁহার নিজের হাত পা বাঁধিয়া কহিলেন, পবিত্র আত্মা এই কথা কহিতেছেন, যে ব্যক্তির এই কটিবন্ধন, তাঁহাকে যিহূদীরা যিরূশালেমে এইরূপে বাঁধিবে, এবং পরজাতীয়দের হস্তে সমর্পণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর-বাঁধনি খুলে নিলেন এবং তা দিয়ে নিজের হাত-পা বেঁধে বললেন, “পবিত্র আত্মা বলছেন, ‘যিরূশালেমের যিহূদীরা এই কোমর- বাঁধনির মালিককে এইভাবে বাঁধবে এবং অযিহূদীদের হাতে দেবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর-বাঁধনি খুলে নিলেন এবং তা দিয়ে নিজের হাত-পা বেঁধে বললেন, “পাক-রূহ্‌ বলছেন, ‘জেরুজালেমের ইহুদীরা এই কোমর-বাঁধনির মালিককে এইভাবে বাঁধবে এবং অ-ইহুদীদের হাতে দেবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর বন্ধনীটা নিয়ে নিজের হাত ও পা বেঁধে বললেন, পবিত্র আত্মা বলেছেন, এই কোমরবন্ধনী যাঁর তাঁকে জেরুশালেমে ইহুদীরা এইভাবে বেঁধে অইহুদীদের হাতে তুলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর বন্ধনীটি নিয়ে নিজের হাত পা বেঁধে বললেন, “পবিত্র আত্মা এই কথা বলছেন, ‘এই কোমর বন্ধনীটি যার তাকে জেরুশালেমের ইহুদীরা এইভাবে বেঁধে অইহুদীদের হাতে তুলে দেবে৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তিনি আমাদের কাছে এসে পৌলের কোমরবন্ধন (বেল্ট) টা নিয়ে, নিজের হাত পা বেঁধে বললেন, পবিত্র আত্মা এই কথা বলছেন, এই কোমরবন্ধনীটি যাঁর, তাঁকে ইহুদীরা যিরূশালেমে এই ভাবে বাঁধবে এবং অযিহুদি লোকেদের হাতে সমর্পণ করবে।