Acts 21:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পৌল জবাবে বললেন, তোমরা এ কি করছো, কান্নাকাটি করে আমার অন্তর চূর্ণ করছো? কারণ আমি প্রভু ঈসার নামের জন্য জেরুশালেমে কেবল বন্দী হতে নয়, বরং মরতেও প্রস্তুত আছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পৌল উত্তর দিলেন, “তোমরা কেন কাঁদছ ও আমার মনোবল ভেঙে দিচ্ছ? আমি যে শুধু বন্দি হওয়ার জন্যই তৈরি তা নয়, বরং প্রভু যীশুর নামের জন্য আমি জেরুশালেমে মৃত্যুবরণ করতেও প্রস্তুত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পৌল উত্তর করিলেন, তোমরা এ কি করিতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয় চূর্ণ করিতেছ? কারণ আমি প্রভু যীশুর নামের নিমিত্ত যিরূশালেমে কেবল বদ্ধ হইতে, তাহা নয়, বরং মরিতেও প্রস্তুত আছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল এর জবাবে বললেন, ‘তোমরা এ কি করছ? তোমরা এভাবে কান্নাকাটি করে আমার হৃদয় কি ভেঙে দিচ্ছ না? খ্রীষ্টের নামের জন্য আমি জেরুশালেমে কেবল শৃঙ্খলাবদ্ধ হবার জন্য যাব তাই নয়, আমি এমন কি মরতেও প্রস্তুত!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পৌল বললেন, তোমরা এ কি করছ? কেঁদে আমার হৃদয়কে কেন চুরমার করছ? কারণ আমি প্রভু যীশুর নামের জন্য যিরূশালেমে কেবল বন্দী হতেই নয়, মরতেও প্রস্তুত আছি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পৌল উত্তর করিলেন, তোমরা এ কি করিতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয় চুর্ণ করিতেছ? কারণ আমি প্রভু যীশুর নামের নিমিত্ত যিরূশালেমে কেবল বদ্ধ হইতে, তাহা নয়, বরং মরিতেও প্রস্তুত আছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৌল বললেন, “তোমরা কেঁদে আমার মনে দুঃখ দিচ্ছ কেন? প্রভু যীশুর জন্য আমি যিরূশালেমে কেবল বন্দী হতে নয়, মরতেও প্রস্তুত আছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পৌল বললেন, “তোমরা কেঁদে আমার মনে দুঃখ দিচ্ছ কেন? হযরত ঈসার জন্য আমি জেরুজালেমে কেবল বন্দী হতে নয়, মরতেও প্রস্তুত আছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল বললেন, এ কি করছ তোমরা? কান্নাকাটি করে আমার মনোবল ভেঙে দিচ্ছ কেন? আম শুধু বন্দীদশাই নয় কিন্তু প্রভু যীশুর নামের জন্য জেরুশালেমে মৃত্যুবরণ করতে পর্যন্ত প্রস্তুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল এর জবাবে বললেন, “তোমরা এ কি করছ? তোমরা এভাবে কান্নাকাটি করে আমার হৃদয় কি ভেঙে দিচ্ছ না? খ্রীষ্টের নামের জন্য আমি জেরুশালেমে কেবল শৃঙ্খলাবদ্ধ হবার জন্য যাব তাই নয়, আমি সেখানে মরতেও প্রস্তুত!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পৌল বললেন, তোমরা একি করছ? কেঁদে আমার হৃদয়কে কেন চুরমার করছ? কারণ আমি প্রভু যীশুর নামের জন্য যিরূশালেমে কেবল বন্দী হতেই নয়, মরতেও প্রস্তুত আছি।