Acts 21:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তিনি আমাদের কথা শুনতে অসম্মত হলে আমরা ক্ষান্ত হয়ে বললাম, প্রভুরই ইচ্ছা সিদ্ধ হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি কিছুতেই সম্মত হবেন না দেখে, আমরা হাল ছেড়ে দিলাম ও বললাম, “প্রভুরই ইচ্ছা পূর্ণ হোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তিনি আমাদের কথা শুনিতে অসম্মত হইলে আমরা ক্ষান্ত হইয়া বলিলাম, প্রভুরই ইচ্ছা সিদ্ধ হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁকে যখন আমরা জেরুশালেমে যাওয়া থেকে বিরত করতে পারলাম না, তখন আর অনুরোধ না করে চুপ করে গেলাম আর বললাম, ‘প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক্৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে তিনি আমাদের কথা শুনতে অসম্মত হলেন, তখন আমরা চুপ করলাম এবং বললাম প্রভুরই ইচ্ছা পূর্ণ হোক l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তিনি আমাদের কথা শুনিতে অসম্মত হইলে আমরা ক্ষান্ত হইয়া বলিলাম, প্রভুরই ইচ্ছা সিদ্ধ হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁকে থামাতে না পেরে আমরা চুপ করলাম এবং পরে বললাম, “প্রভুর ইচ্ছামত হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁকে থামাতে না পেরে আমরা চুপ করলাম এবং পরে বললাম, “মাবুদের ইচ্ছামত হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে আমরা কিছুতেই রাজী করাতে পারলাম না। শেষে আমরা হাল ছেড়ে দিয়ে বললাম, প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁকে যখন আমরা জেরুশালেমে যাওয়া থেকে বিরত করতে পারলাম না, তখন আর অনুরোধ না করে চুপ করে গেলাম আর বললাম, “প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক্্৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তিনি আমাদের কথা শুনতে অসম্মত হলেন, তখন আমরা চুপ করলাম এবং বললাম প্রভুরই ইচ্ছা পূর্ণ হোক।