Acts 21:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সিজারিয়া থেকে কয়েক জন সাহাবী আমাদের সঙ্গে চললেন। তাঁরা সাইপ্রাস দ্বীপের ম্নাসোন নামক এক জনকে সঙ্গে করে আনলেন; ইনি প্রথম দিকের এক জন সাহাবী; তাঁরই বাড়িতে আমাদের মেহমান হবার কথা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কৈসরিয়া থেকে আসা কয়েকজন শিষ্য আমাদের সঙ্গী হলেন এবং আমাদের ম্নাসোনের বাড়িতে নিয়ে গেলেন। এখানেই আমাদের থাকার কথা ছিল। তিনি ছিলেন সাইপ্রাসের মানুষ ও প্রাথমিক শিষ্যদের অন্যতম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কৈসরিয়া হইতে কয়েক জন শিষ্য আমাদের সঙ্গে চলিলেন; তাঁহারা কুপ্র দ্বীপের ম্নাসোন নামক এক জনকে সঙ্গে করিয়া আনিলেন; ইনি এক জন আদিম শিষ্য; ইঁহারই বাটীতে আমাদের অতিথি হইবার কথা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কৈসরিয়া থেকে কয়েকজন অনুগামী (খ্রীষ্টানুসারী) আমাদের সঙ্গে চললেন৷ তারা ম্লাসোন নামে একজন লোকের বাড়িতে আমাদের তুললেন৷ ইনি ছিলেন কুপ্রের লোক, গোড়ায় যাঁরা খ্রীষ্টানুসারী হয়েছিলেন, ইনি তাদের অন্যতম৷ তাঁর বাড়ীতে আমাদের নিয়ে যাওয়া হল, য়েন আমরা সেখানে থাকতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং কৈসরিয়া থেকে কয়েকজন শিষ্য আমাদের সঙ্গে এলেন; তাঁরা কুপ্র দ্বীপের ম্নাসোন নাম একজন কে সঙ্গে আনলেন; ইনি প্রথম শিষ্যদের একজন, তাঁর বাড়িতেই আমাদের অতিথি হওয়ার কথা l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কৈসরিয়া হইতে কয়েক জন শিষ্য আমাদের সঙ্গে চলিলেন; তাঁহারা কুপ্র দ্বীপের ম্নাসোন নামক একজনকে সঙ্গে করিয়া আনিলেন; ইনি একজন আদিম শিষ্য; ইঁহারই বাটীতে আমাদের অতিথি হইবার কথা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কৈসরিয়ার কয়েকজন শিষ্য আমাদের সংগে চলল এবং ম্নাসোন নামে সাইপ্রাস দ্বীপের একজন লোকের বাড়ীতে নিয়ে গেল। এঁরই বাড়ীতে আমাদের থাকবার কথা ছিল। ইনি ছিলেন প্রথম শিষ্যদের মধ্যে একজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিজারিয়ার কয়েকজন উম্মত আমাদের সংগে চলল এবং ম্নাসোন নামে সাইপ্রাস দ্বীপের একজন লোকের বাড়ীতে নিয়ে গেল। এঁরই বাড়ীতে আমাদের থাকবার কথা ছিল। ইনি ছিলেন প্রথম উম্মতদের মধ্যে একজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সীজারিয়া থেকে কয়েকজন শিষ্যা আমাদের সঙ্গে এসেছিলেন। তাঁরা সাইপ্রাস নিবাসী ম্নাসোন নামে একজন শিষ্যের বাড়ীতে আমাদের নিয়ে গেলেন। ইনি খ্রীষ্টধর্ম প্রচারের প্রথম দিকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাঁর বাড়ীতেই আমাদের থাকার ব্যবস্থা হযেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কৈসরিয়া থেকে কয়েকজন অনুগামী (খ্রীষ্টানুসারী) আমাদের সঙ্গে চললেন৷ তারা ম্লাসোন নামে একজন লোকের বাড়িতে আমাদের তুললেন৷ ইনি ছিলেন কুপ্রের লোক, গোড়ায়় যাঁরা খ্রীষ্টানুসারী হয়েছিলেন, ইনি তাদের অন্যতম৷ তাঁর বাড়ীতে আমাদের নিয়ে যাওয়া হল যাতে আমরা সেখানে থাকতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং কৈসরিয়া থেকে কয়েক জন শিষ্য আমাদের সঙ্গে এলেন; তাঁরা কুপ্র দ্বীপের ম্নাসোন নাম এক জনকে সঙ্গে আনলেন; ইনি প্রথম শিষ্যদের একজন, তাঁর বাড়িতেই আমাদের অতিথি হওয়ার কথা।