Acts 21:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরদিন পৌল আমাদের সঙ্গে ইয়াকুবের বাড়িতে প্রবেশ করলেন; সেখানে প্রাচীন-বর্গরা সকলে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন পৌল ও আমরা সবাই যাকোবের সঙ্গে দেখা করতে গেলাম। সেখানে সব প্রাচীন উপস্থিত ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিন পৌল আমাদের সহিত যাকোবের বাটীতে প্রবেশ করিলেন; তথায় প্রাচীনবর্গ সকলে উপস্থিত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরদিন পৌল আমাদের নিয়ে যাকোবের সঙ্গে সাক্ষাত্ করতে গেলেন৷ মণ্ডলীর প্রাচীনেরা সেখানে ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরের দিন পৌল আমাদের সঙ্গে যাকোবের বাড়ি গেলেন; সেখানে প্রাচীনেরা সবাই উপস্থিত হলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিন পৌল আমাদের সহিত যাকোবের বাটীতে প্রবেশ করিলেন; তথায় প্রাচীনবর্গ সকলে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন পৌল আমাদের সংগে যাকোবকে দেখতে গেলেন। সেখানে মণ্ডলীর সব নেতারা উপস্থিত ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন পৌল আমাদের সংগে ইয়াকুবকে দেখতে গেলেন। সেখানে জামাতের সব নেতারা উপস্থিত ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন পৌল আমাদের সঙ্গে নিয়ে যাকোবের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে সমস্ত প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন পৌল আমাদের নিয়ে যাকোবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন৷ মণ্ডলীর প্রাচীনরা সেখানে ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন পৌল আমাদের সঙ্গে যাকোবের বাড়ি গেলেন; সেখানে প্রাচীনেরা সবাই উপস্থিত হলেন।