Acts 21:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁদেরকে মঙ্গলবাদ করে, আল্লাহ্ তাঁর পরিচর্যা দ্বারা অ-ইহুদীদের মধ্যে যেসব কাজ সাধন করেছিলেন তার বৃত্তান্ত একটি একটি করে তাঁদেরকে জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল তাঁদের নমস্কার জানিয়ে, ঈশ্বর তাঁর পরিচর্যার মাধ্যমে অইহুদিদের মধ্যে কী কাজ করেছেন, তার বিস্তারিত বিবরণ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাঁহাদিগকে মঙ্গলবাদ করিয়া, ঈশ্বর তাঁহার পরিচর্য্যা দ্বারা পরজাতিগণের মধ্যে যে সকল কার্য্য সাধন করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এক একটী করিয়া তাঁহাদিগকে জানাইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পর পৌল তাঁর কাজের মাধ্যমে অইহুদীদের মধ্যে ঈশ্বর য়েসব কাজ করেছেন, তা বিস্তারিতভাবে জানালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি তাদের শুভেচ্ছা জানালেন, এবং ঈশ্বর তাঁর পরিচর্যার মধ্যে দিয়ে অযিহূদীদের মধ্য যে সব কাজ করেছেন, তার বিস্তারিত বিবরণ দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাঁহাদিগকে মঙ্গলবাদ করিয়া, ঈশ্বর তাঁহার পরিচর্যা দ্বারা পরজাতিগণের মধ্যে যে সকল কার্য সাধন করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এক একটি করিয়া তাঁহাদিগকে জানাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌল তাঁদের শুভেচ্ছা জানালেন এবং তাঁর প্রচারের মধ্য দিয়ে ঈশ্বর কিভাবে অযিহূদীদের মধ্যে কাজ করেছেন তা এক এক করে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌল তাঁদের সালাম জানালেন এবং তাঁর তবলিগের মধ্য দিয়ে আল্লাহ্ কিভাবে অ-ইহুদীদের মধ্যে কাজ করেছেন তা এক এক করে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের অভননন্দন জানানোর পর ইহুদীদের মধ্যে তাঁর সেবাব্রতের মাধ্যমে ঈশ্বর যে কর্মসাধন করেছেন, পৌল একে একে সমস্ত বলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পর পৌল তাঁর কাজের মাধ্যমে অইহুদীদের মধ্যে ঈশ্বর যেসব কাজ করেছেন তা বিস্তারিতভাবে জানালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাদের শুভেচ্ছা জানালেন এবং ঈশ্বর তাঁর পরিচর্য্যার মধ্যে দিয়ে অযিহুদিদের মধ্য যে সব কাজ করেছেন, তার বিস্তারিত বিবরণ দিলেন।