Acts 21:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা শুনে তাঁরা আল্লাহ্‌র গৌরব করলেন এবং তাঁকে বললেন, ভাই তুমি দেখছো, ইহুদীদের মধ্যে কত হাজার লোক ঈমানদার হয়েছে, আর তারা সকলে শরীয়তের পক্ষে গভীর আগ্রহী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা শুনে তাঁরা ঈশ্বরের প্রশংসা করলেন। তারপর তারা পৌলকে বললেন, “দেখুন ভাই, কত সহস্র ইহুদি বিশ্বাস করেছে, তারা সকলেই শাস্ত্রের বিধান সম্পর্কে অত্যন্ত উদ্যমী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা শুনিয়া তাঁহারা ঈশ্বরের গৌরব করিলেন, এবং তাঁহাকে বলিলেন, ভ্রাতঃ, তুমি দেখিতেছ, যিহূদীদের মধ্যে কত সহস্র লোক বিশ্বাসী হইয়াছে, আর তাহারা সকলে ব্যবস্থার পক্ষে উদ্‌যোগী।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কথা শুনে তাঁরা ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন৷ তাঁরা পৌলকে বললেন, ‘ভাই, আপনি তো জানেন, হাজার হাজার ইহুদী আজ খ্রীষ্টবিশ্বাসী হয়েছে৷ কিন্তু তারা তাদের মোশির বিধি-ব্যবস্থা পালন করতে বড়ই উত্‌সাহী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কথা শুনে তাঁরা ঈশ্বরের প্রশংসা করলেন, তাঁকে বললেন, ভাই, তুমি জান, যিহূদীদের মধ্য হাজার হাজর লোক বিশ্বাসী হয়েছে, কিন্তু তারা সবাই ব্যবস্থা পালন করতে বড়ই আগ্রহী l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা শুনিয়া তাঁহারা ঈশ্বরের গৌরব করিলেন, এবং তাঁহাকে বলিলেন, ভ্রাতঃ, তুমি দেখিতেছ, যিহূদীদের মধ্যে কত সহস্র লোক বিশ্বাসী হইয়াছে, আর তাহারা সকলে ব্যবস্থার পক্ষে উদ্‌যোগী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে সেই নেতারা ঈশ্বরের গৌরব করলেন এবং পৌলকে বললেন, “ভাই, তুমি তো দেখছ, কত হাজার হাজার যিহূদী যীশুর উপর বিশ্বাস করেছে, আর তারা সবাই মোশির আইন-কানুন পালন করবার জন্য খুবই আগ্রহী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সেই নেতারা আল্লাহ্‌র গৌরব করলেন এবং পৌলকে বললেন, “ভাই, তুমি তো দেখছ, কত হাজার হাজার ইহুদী ঈসার উপর ঈমান এনেছে, আর তারা সবাই মূসার শরীয়ত পালন করবার জন্য খুবই আগ্রহী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সব শুনে তাঁরা ঈশ্বরের মহিমা কীর্তন করলেন। তাঁরা পৌলকে বললেন, আচ্ছা ভাই, আপনি জানেন যে, ইহুদীদের মধ্যে কত সহস্র লোক প্রভুতে বিশ্বাস স্থাপন করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা শুনে তাঁরা ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন৷ তাঁরা পৌলকে বললেন, “ভাই, আপনি তো জানেন, হাজার হাজার ইহুদী আজ খ্রীষ্টবিশ্বাসী হয়েছে৷ কিন্তু তারা তাদের মোশির বিধি-ব্যবস্থা পালন করতে বড়ই উৎসাহী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা শুনে তাঁরা ঈশ্বরের গৌরব করলেন, তাঁকে বললেন, ভাই, তুমি জান, ইহুদীদের মধ্য হাজার হাজার লোক বিশ্বাসী হয়েছে, কিন্তু তারা সবাই ব্যবস্থা পালন করতে বড়ই উদ্যোগী।