Acts 21:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে নিয়ে তাদের সঙ্গে নিজেকেও পাক-পবিত্র কর এবং তাদের মাথা মুণ্ডনের জন্য ব্যয় কর। তা করলে সকলে জানবে যে, তোমার বিষয়ে যেসব সংবাদ ওরা পেয়েছে, তা কিছু নয়, বরং তুমি নিজেও শরীয়ত পালন করে যথা নিয়মে চলছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি এসব ব্যক্তিকে নিয়ে যাও, তাদের শুদ্ধকরণ-সংস্কারে যোগ দাও ও তাদের মাথা ন্যাড়া করার ব্যয়ভার বহন করো। তখন প্রত্যেকে জানতে পারবে যে, তোমার সম্পর্কিত এই সংবাদের কোনও সত্যতা নেই, বরং তুমিও নিজে বিধানের প্রতি অনুগত জীবনযাপন করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে লইয়া তাহাদের সহিত আপনাকেও শুচি কর, এবং তাহাদের মস্তক মুণ্ডনের জন্য ব্যয় কর। তাহা করিলে সকলে জানিবে, তোমার বিষয়ে যে সকল সংবাদ উহারা পাইয়াছে, সে কিছু নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা-পালন করিয়া যথানিয়মে চলিতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপনি তাদের সঙ্গে নিয়ে শুচিকরণের অনুষ্ঠানে য়োগ দিন, এজন্য তাদের যা খরচ পড়ে আপনি তা দিয়ে দিন৷ আর তারা য়েন তাদের মাথা নেড়া করে৷ তাহলে সকলে জানবে য়ে আপনার বিষয়ে য়ে সব কথা ওরা শুনেছে সে সব সত্য নয়, বরং আপনি নিজে মোশির বিধি-ব্যবস্থা যথারীতি পালন করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি তাদের সঙ্গে গিয়ে নিজেকে পবিত্র কর, এবং তাদের মাথা ন্যাড়া করার জন্য খরচ কর l তা হলে সবাই জানবে, তোমার বিষয়ে যে সমস্ত কথা তারা শুনেছে, সেগুলো সত্যি নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা মেনে সঠিক নিয়মে চলছ l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে লইয়া তাহাদের সহিত আপনাকেও শুচি কর, এবং তাহাদের মস্তক মুণ্ডনের জন্য ব্যয় কর। তাহা করিলে সকলে জানিবে, তোমার বিষয়ে যে সকল সংবাদ উহারা পাইয়াছে, তাহা কিছু নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা পালন করিয়া যথানিয়মে চলিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকদের তুমি তোমার সংগে নিয়ে যাও এবং তাদের সংগে তুমি নিজেও শুচি হও আর তাদের মাথার চুল কামাবার পয়সা দাও। তখন সবাই জানবে যে, তোমার সম্বন্ধে তারা যে খবর পেয়েছে তা মিথ্যা এবং তুমি আইন- কানুন পালন করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকদের তুমি তোমার সংগে নিয়ে যাও এবং তাদের সংগে তুমি নিজেও পাক-সাফ হও আর তাদের মাথার চুল কামাবার পয়সা দাও। তখন সবাই জানবে যে, তোমার সম্বন্ধে তারা যে খবর পেয়েছে তা মিথ্যা এবং তুমি শরীয়ত পালন করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি্য এদের সঙ্গে গিয়ে শুচিকরণের অনুষ্ঠান পালন করুন এবং এর জন্য যা খরচপত্র লাগে দিন। তাহলেই তারা মস্তক মুণ্ডন করতে পারবে। এর দ্বারাই তারা বুঝবে যে আপনার সম্বন্ধে যা কিচু বলা হয়েছে সব মিথ্যা। কারণ আপনি নিজেই বিধানশাস্ত্র অনুসারে চলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি তাদের সঙ্গে নিয়ে শুচিকরণের অনুষ্ঠানে যোগ দিন, এজন্য তাদের যা খরচ পড়ে আপনি তা দিয়ে দিন৷ আর তারা যেন তাদের মাথা নেড়া করে৷ তাহলে সকলে জানবে যে আপনার বিষয়ে যে সব কথা ওরা শুনেছে সে সব সত্য নয়, বরং আপনি নিজে মোশির বিধি-ব্যবস্থা যথারীতি পালন করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদের সঙ্গে গিয়ে নিজেকে শুচি কর এবং তাদের মাথা ন্যাড়া করার জন্য খরচ কর। তাহলে সবাই জানবে, তোমার বিষয়ে যে সমস্ত কথা তারা শুনেছে, সেগুলো সত্যি নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা মেনে সঠিক নিয়মে চলছ।