Acts 21:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অ-ইহুদীদের মধ্য থেকে যারা ঈমানদার হয়েছে, তাদের বিষয়ে আমরা বিচার করে লিখেছি যে, মূর্তির প্রসাদ, রক্ত, গলা টিপে মারা প্রাণীর গোশ্‌ত এবং জেনা এসব থেকে যেন তারা তাদেরকে রক্ষা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অইহুদি বিশ্বাসীদের সম্পর্কে, আমরা আমাদের সিদ্ধান্তের কথা তাদের লিখেছি, তারা যেন প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার, রক্ত, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং অবৈধ যৌন-সংসর্গ থেকে নিজেদের দূরে রাখে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে পরজাতীয়েরা বিশ্বাসী হইয়াছে, তাহাদের বিষয়ে আমরা বিচার করিয়া লিখিয়াছি যে, প্রতিমার প্রসাদ, রক্ত, গলা টিপিয়া মারা প্রাণীর মাংস এবং ব্যভিচার, এই সকল হইতে যেন তাহারা আপনাদিগকে রক্ষা করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অইহুদীদের মধ্য থেকে যাঁরা খ্রীষ্টবিশ্বাসী হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা লিখেছি য়ে: ‘তারা য়েন প্রতিমার প্রসাদ, রক্ত, গলাটিপে মারা প্রাণীর মাংস না খায় ও য়ৌন পাপ থেকে দুরে থাকে৷”
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যে পরজাতীয়রা বিশ্বাসী হয়েছে, তাদের বিষয় আমরা বিচার করে লিখেছি যে, প্রতিমার প্রসাদ, রক্ত, গলা টিপে মারা প্রাণীর মাংস, এবং ব্যভিচার, এই সমস্ত বিষয় থেকে যেন নিজেদের কে রক্ষা করে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে পরজাতীয়েরা বিশ্বাসী হইয়াছে, তাহাদের বিষয়ে আমরা বিচার করিয়া লিখিয়াছি যে, প্রতিমার প্রসাদ, রক্ত, গলা টিপিয়া মারা প্রাণীর মাংস এবং ব্যভিচার, এই সকল হইতে যেন তাহারা আপনাদিগকে রক্ষা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে অযিহূদীরা বিশ্বাসী হয়েছে তাদের জন্য আমরা যা ঠিক করেছি সেই সম্বন্ধে তাদের কাছে এই কথা লিখে জানিয়েছি যে, প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার তারা খাবে না, রক্ত খাবে না, গলা টিপে মারা কোন পশুর মাংস খাবে না আর কোন রকম ব্যভিচার করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে অ-ইহুদীরা ঈমানদার হয়েছে তাদের জন্য আমরা যা ঠিক করেছি সেই সম্বন্ধে তাদের কাছে এই কথা লিখে জানিয়েছি যে, মূর্তির কাছে উৎসর্গ করা খাবার তারা খাবে না, রক্ত খাবে না, গলা টিপে মারা কোন পশুর গোশ্‌ত খাবে না আর কোন রকম জেনা করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে সমস্ত অইহুদী প্রভুতে বিশ্বাস স্থাপন করেছে, তাদের কাছে আমরা লিখে পাঠিয়েছি, তারা যেন প্রতিমার কাছে উৎসর্গিত কোন দ্রব্য, রক্ত এবং গলা টিপে হত্যা করা কোন প্রাণীর মাংস গ্রহণ না করের এবং ব্যভিচার থেকে যেন বিরত থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অইহুদীদের মধ্য থেকে যাঁরা খ্রীষ্টবিশ্বাসী হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা লিখেছি যে: ‘তারা যেন প্রতিমার প্রসাদ, রক্ত, গলাটিপে মারা প্রাণীর মাংস না খায় ও যৌন পাপ থেকে দুরে থাকে৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে অযিহূদীরা বিশ্বাসী হয়েছে, তাদের বিষয় আমরা বিচার করে লিখেছি যে, প্রতিমার প্রসাদ, রক্ত, গলাটিপে মারা প্রাণীর মাংস এবং ব্যভিচার, এই সমস্ত বিষয় থেকে যেন নিজেদেরকে রক্ষা করে।