Acts 21:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পৌল সেই কয়েক জনকে নিয়ে পরদিন তাদের সঙ্গে পাক-সাফ হয়ে বায়তুল-মোকাদ্দসে প্রবেশ করলেন এবং তাদের প্রত্যেকের জন্য নৈবেদ্য কোরবানী করা পর্যন্ত পাক-সাফকরণের কাজে কত দিন লাগবে তা জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরের দিন পৌল সেই ব্যক্তিদের তাঁর সঙ্গে নিলেন এবং তাদের সঙ্গে তিনি নিজেও শুচিশুদ্ধ হলেন। তারপর, শুদ্ধকরণ অনুষ্ঠানের সময় কখন শেষ হবে এবং তাদের প্রত্যেকের জন্য কবে নৈবেদ্য উৎসর্গ করা হবে, সেকথা জানানোর জন্য তিনি মন্দিরে প্রবেশ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পৌল সেই কয়েক জনকে লইয়া পরদিন তাহাদের সহিত শুচি হইয়া ধর্ম্মধামে প্রবেশ করিলেন, এবং তাহাদের প্রত্যেকের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা পর্য্যন্ত শুচীকরণ কার্য্যে কত দিন লাগিবে, তাহা জানাইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পৌল সেই কয়েকজনকে নিয়ে তাদের সঙ্গে নিজেকে শুচি করলেন৷ তারপর মন্দিরে গিয়ে শুচিকরণ অনুষ্ঠান কত দিনে সম্পূর্ণ হবে ও তাদের প্রত্যেকের জন্য কবে নৈবেদ্য উত্সর্গ করা হবে তাও জানালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরের দিন পৌল সেই কয়েকজনের সঙ্গে, পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করলেন, এবং তাদের বলি উৎসর্গ করা থেকে পবিত্র হতে কত দিন সময় লাগবে, তা জানালেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পৌল সেই কয়েক জনকে লইয়া পরদিন তাহাদের সহিত শুচি হইয়া ধর্মধামে প্রবেশ করিলেন, এবং তাহাদের প্রত্যেকের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা পর্যন্ত শুচিকরণ কার্যে কত দিন লাগিবে, তাহা জানাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৌল সেই লোকদের নিয়ে গিয়ে তাদের সংগে নিজেকেও শুচি করলেন। পরের দিন তিনি উপাসনা-ঘরে গেলেন, আর তাদের শুচি হবার কাজ কবে শেষ হবে এবং প্রত্যেকের জন্য কবে পশু উৎসর্গ করা হবে তা জানিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পৌল সেই লোকদের নিয়ে গিয়ে তাদের সংগে নিজেকেও পাক-সাফ করলেন। পরের দিন তিনি বায়তুল-মোকাদ্দসে গেলেন, আর তাদের পাক-সাফ হবার কাজ কবে শেষ হবে এবং প্রত্যেকের জন্য কবে পশু-কোরবানী দেওয়া হবে তা জানিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল পরের দিন এই চারজনের সঙ্গে সুচিকরণ অনুষ্ঠান পালন করার পরে মন্দিরের ভেতরে গেলেন এবং এই শুদ্ধি অনুষ্ঠানের মেয়াদ তাঁদের প্রত্যেকের জন্য নৈবেদ্য উৎসর্গ করা হবে সে কথা জানিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পৌল সেই কয়েকজনকে নিয়ে তাদের সঙ্গে নিজেকে শুচি করলেন৷ তারপর মন্দিরে গিয়ে শুচিকরণ অনুষ্ঠান কত দিনে সম্পূর্ণ হবে ও তাদের প্রত্যেকের জন্য কবে নৈবেদ্য উৎসর্গ করা হবে তাও জানালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন পৌল সেই কয়েকজনের সঙ্গে, বিশুদ্ধ হয়ে মন্দিরে প্রবেশ করলেন এবং তাদের বলি উৎসর্গ করা থেকে বিশুদ্ধ হতে কত দিন দিন লাগবে, তা প্রচার করলেন।