Acts 21:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সাত দিন প্রায় সমাপ্ত হলে এশিয়া প্রদেশের ইহুদীরা বায়তুল-মোকাদ্দসের মধ্যে তাঁর দেখা পেয়ে সমস্ত জনতাকে উত্তেজিত করে তুললো এবং তাঁকে ধরে চেঁচিয়ে বলতে লাগল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত দিন যখন প্রায় শেষ হতে চলেছে, সেই সময় এশিয়া প্রদেশ থেকে আসা কয়েকজন ইহুদি পৌলকে মন্দিরে দেখতে পেল। তারা সমস্ত জনতাকে উত্তেজিত করে পৌলকে পাকড়াও করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সাত দিন প্রায় সমাপ্ত হইলে এসিয়া দেশের যিহূদীরা ধর্ম্মধামের মধ্যে তাঁহার দেখা পাইয়া সমস্ত জনতাকে উত্তেজিত করিয়া তুলিল, এবং তাঁহাকে ধরিয়া চেঁচাইয়া বলিতে লাগিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সাতদিন প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় এশিয়া দেশের কয়েকজন ইহুদী মন্দিরের মধ্যে পৌলকে দেখতে পেয়ে তাঁর বিরুদ্ধে নানা কথা বলে লোকদের উত্তেজিত করে তুলল, আর পৌলকে ধরে চিত্‌কার করে বলতে লাগল,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই সাত দিন শেষ হলে এশিয়া দেশের যিহূদীরা মন্দিরে তাঁর দেখা পেয়ে সমস্ত জনতাকে উত্তেজিত করে তুলল, এবং তাঁকে ধরে চিৎকার করে বলতে লাগলো,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সাত দিন প্রায় সমাপ্ত হইলে এশিয়া দেশের যিহূদীরা ধর্মধামের মধ্যে তাঁহার দেখা পাইয়া সমস্ত জনতাকে উত্তেজিত করিয়া তুলিল, এবং তাঁহাকে ধরিয়া চেঁচাইয়া বলিতে লাগিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শুচি হবার সেই সাত দিন প্রায় শেষ হয়ে আসলে পর এশিয়া প্রদেশের কয়েকজন যিহূদী পৌলকে উপাসনা-ঘরে দেখল। তারা সেখানকার সব লোকদের উস্‌কিয়ে দিল এবং পৌলকে ধরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-সাফ হবার সেই সাত দিন প্রায় শেষ হয়ে আসলে পর এশিয়া প্রদেশের কয়েকজন ইহুদী পৌলকে বায়তুল-মোকাদ্দসে দেখল। তারা সেখানকার সব লোকদের উস্‌কিয়ে দিল এবং পৌলকে ধরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন প্রায় শেষ হতে চলেছে, এমন সময় একদিন এশিয়া প্রদেশ থেকে আগত কয়েকজন ইহুদী পৌলকে মন্দিরে দেখতে পেল। তারা সমস্ত জাতিকে উত্তেজিত করে তুলে শৌলকে ঘিরে ধরল এবং চীৎকার করে বলতে লাগল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাতদিন প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় এশিয়া দেশের কয়েকজন ইহুদী মন্দিরের মধ্যে পৌলকে দেখতে পেয়ে তাঁর বিরুদ্ধে নানা কথা বলে লোকদের উত্তেজিত করে তুলল, আর পৌলকে ধরে চিৎকার করে বলতে লাগল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই সাত দিন শেষ হলে এশিয়া দেশের ইহুদীরা মন্দিরে তাঁর দেখা পেয়ে সমস্ত জনতাকে উত্তেজিত করে তুলল এবং তাঁকে ধরে চিৎকার করে বলতে লাগলো,