Acts 21:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা আগে নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে দেখেছিল। তারা মনে করেছিল পৌল তাকে বায়তুল-মোকাদ্দসের মধ্যে এনে থাকবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(তারা ইফিষের ত্রফিমকে ইতিপূর্বে পৌলের সঙ্গে নগরে দেখে মনে করেছিল, পৌল হয়তো তাঁকে মন্দির অঞ্চলে নিয়ে এসেছেন।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা পূর্ব্বে নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে দেখিয়াছিল, মনে করিয়াছিল, পৌল তাহাকে ধর্ম্মধামের মধ্যে আনিয়া থাকিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তারা এর আগে পৌলের সঙ্গে ইফিষের ত্রফিমকে শহরের মধ্যে দেখেছিল, মনে করেছিল পৌল তাঁকে মন্দিরের মধ্যে এনেছেন৷ ত্রফিম ছিলেন জাতিতে গ্রীক এবং ইফিমের লোক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তারা আগেই শহরের মধ্যে ইফিষীয় এফিমকে পৌলের সঙ্গে দেখেছিল, মনে করল, পৌল তাকে মন্দিরের মধ্যে নিয়ে এসেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা পূর্বে নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে দেখিয়াছিল, মনে করিয়াছিল, পৌল তাহাকে ধর্মধামের মধ্যে আনিয়া থাকিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা এই কথা বলল কারণ তারা আগে ইফিষীয় ত্রফিমকে পৌলের সংগে শহরের মধ্যে দেখেছিল। সেইজন্য তারা ভেবেছিল, পৌল ত্রফিমকে উপাসনা-ঘরেও এনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা এই কথা বলল কারণ তারা আগে ইফিষীয় ত্রফিমকে পৌলের সংগে শহরের মধ্যে দেখেছিল। সেইজন্য তারা ভেবেছিল, পৌল ত্রফিমকে বায়তুল-মোকাদ্দসেও এনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(তারা ইফিসাসের এফিমাসকে শহরে পৌলের সঙ্গে দেখেছিল। তাই তারা মনে করেছিল যে পৌল তাঁকেও মন্দিরের মধ্যে এনেছেন)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(কারণ তারা এর আগে পৌলের সঙ্গে ইফিষের ত্রফিমকে শহরের মধ্যে দেখেছিল, মনে করেছিল পৌল তাঁকে মন্দিরের মধ্যে এনেছেন৷ ত্রফিম ছিলেন জাতিতে গ্রীক এবং ইফিমের লোক৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা আগেই শহরের মধ্যে ইফিষীয় এফিমকে পৌলের সঙ্গে দেখেছিল, মনে করল, পৌল তাকে মন্দিরের মধ্যে নিয়ে এসেছেন।