Acts 21:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সাইপ্রাস দ্বীপ দেখা দিলে তা বাম দিকে ফেলে আমরা সিরিয়া দেশে গিয়ে টায়ারে নামলাম; কেননা সেখানে জাহাজের মালপত্র নামাবার কথা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাইপ্রাস দেখা দিলে আমরা তার দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে সিরিয়ার দিকে চললাম। টায়ারে এসে আমরা নামলাম। সেখানে আমাদের জাহাজের মালপত্র নামানোর কথা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কুপ্র দ্বীপ দেখা দিলে তাহা বামদিকে ফেলিয়া আমরা সুরিয়া দেশে গিয়া সোরে নামিলাম; কেননা সেখানে জাহাজের মাল ফেলিতে হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমরা যাবার পথে কুপ্র দ্বীপের কাছে এলাম৷ আমাদের উত্তরদিকে দ্বীপটিকে দেখতে পাচ্ছিলাম; কিন্তু সেখানে আমরা জাহাজ ভেড়ালাম না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে কুপ্র দ্বীপ দেখতে পেলাম ও সেই দ্বীপকে আমাদের বাঁদিকে ফেলে, সুরিয়া দেশে গিয়ে, সোরে নামলাম; কারণ সেখানে জাহাজের মালপত্র নামানোর কথা ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কুপ্র দ্বীপ দেখা দিলে তাহা বাম দিকে ফেলিয়া আমরা সুরিয়া দেশে গিয়া সোরে নামিলাম; কেননা সেখানে জাহাজের মাল ফেলিতে হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সাইপ্রাস দ্বীপ দেখতে পেয়ে তার দক্ষিণ দিক দিয়ে ঘুরে আমরা সিরিয়া দেশের সোর শহরে গিয়ে জাহাজ থেকে নামলাম। সেখানে আমাদের জাহাজের মালপত্র নামাবার কথা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সাইপ্রাস দ্বীপ দেখতে পেয়ে তার দক্ষিণ দিক দিয়ে ঘুরে আমরা সিরিয়া দেশের টায়ার শহরে গিয়ে জাহাজ থেকে নামলাম। সেখানে আমাদের জাহাজের মালপত্র নামাবার কথা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথে পড়ল সাইপ্রাস দ্বীপ। সাইপ্রাসের পাশ কাটিয়ে আমরা চললাম দক্ষিণে সিরিয়া অভিমুখে। সিরিযার টায়ার বন্দরে গিযে নামলাম আমরা। সেখানে জাহাজের সব মালপত্র নামানো হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমরা যাবার পথে কুপ্র দ্বীপের কাছে এলাম৷ আমাদের উত্তরদিকে দ্বীপটিকে দেখতে পাচ্ছিলাম; কিন্তু সেখানে আমরা জাহাজ ভেড়ালাম না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কুপ্র দ্বীপ দেখতে পেলাম ও সেই দ্বীপকে আমাদের বাঁদিকে ফেলে, সুরিয়া দেশে গিয়ে, সোর শহরে নামলাম; কারণ সেখানে জাহাজের মালপত্র নামানোর কথা ছিল।