Acts 21:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সারা নগর উত্তেজিত হয়ে উঠলো, লোকেরা দৌড়ে আসলো এবং পৌলকে ধরে বায়তুল-মোকাদ্দসের বাইরে টেনে নিয়ে গেল, আর অমনি দ্বারগুলো বন্ধ করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত নগর উত্তেজিত হয়ে উঠল এবং লোকেরা সবদিক থেকে ছুটে এল। পৌলকে পাকড়াও করে তারা মন্দির থেকে তাঁকে টেনে বের করল। সঙ্গে সঙ্গে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমুদয় নগর উত্তেজিত হইয়া উঠিল, লোকেরা দৌড়িয়া আসিল, এবং পৌলকে ধরিয়া ধর্ম্মধামের বাহিরে টানিয়া লইয়া গেল, আর অমনি দ্বার সকল রুদ্ধ করা হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমগ্র জেরুশালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল আর লোকেরা একসঙ্গে ছুটল৷ তারা পৌলকে ধরে টানতে টানতে মন্দির থেকে বের করে দিল৷ সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন শহরের লোকেরা উত্তেজিত হয়ে উঠল, লোকেরা দৌড়ে এলো, এবং পৌলকে ধরে উপাসনা ঘরের বাইরে টেনে নিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে উপাসনা ঘরের দরজাগুলো বন্ধ করে দিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমুদয় নগর উত্তেজিত হইয়া উঠিল, লোকেরা দৌড়াইয়া আসিল, এবং পৌলকে ধরিয়া ধর্মধামের বাহিরে টানিয়া লইয়া গেল, আর অমনি দ্বার সকল রুদ্ধ করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সারা শহর উত্তেজিত হয়ে উঠল। লোকেরা একসংগে দৌড়ে এসে পৌলকে ধরে উপাসনা-ঘর থেকে টেনে বের করে আনল এবং সংগে সংগেই উপাসনা-ঘরের দরজাগুলো বন্ধ করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সারা শহর উত্তেজিত হয়ে উঠল। লোকেরা একসংগে দৌড়ে এসে পৌলকে ধরে বায়তুল-মোকাদ্দস থেকে টেনে বের করে আনল এবং সংগে সংগেই বায়তুল-মোকাদ্দসের দরজাগুলো বন্ধ করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা শহরে গণ্ডগোল ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে লোক ছুটে আসতে লাগল। পৌলকে তারা মন্দির থেকে টেনে বাইরে নিয়ে এল এবং সঙ্গে সঙ্গে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমগ্র জেরুশালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ল আর লোকেরা একসঙ্গে ছুটল৷ তারা পৌলকে ধরে টানতে টানতে মন্দির থেকে বের করে দিল৷ সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শহরের লোকেরা উত্তেজিত হয়ে উঠল, লোকেরা দৌড়ে এলো এবং পৌলকে ধরে উপাসনা ঘরের বাইরে টেনে নিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে উপাসনা ঘরের দ্বারগুলো বন্ধ করে দিল।