Acts 21:31 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তারা তাঁকে হত্যা করতে চেষ্টা করলে সৈন্যদলের প্রধান সেনাপতির কাছে এই সংবাদ আসলো যে, সারা জেরুশালেমে গণ্ডগোল শুরু হয়েছে। অমনি তিনি সেনাদেরকে ও শতপতিদেরকে সঙ্গে নিয়ে তাদের কাছে দৌড়ে আসলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন তাঁকে হত্যা করতে উদ্যত, সেই সময়ে রোমীয় সৈন্যদলের অধিনায়কের কাছে সংবাদ পৌঁছাল যে, সমস্ত জেরুশালেম নগরে গণ্ডগোল শুরু হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাহারা তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলে সৈন্যদলের সহস্রপতির কাছে এই সংবাদ আসিল যে, সমুদয় যিরূশালেমে গণ্ডগোল উপস্থিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা পৌলকে হত্যা করার চেষ্টা করছিল৷ রোমান সেনাপতির কাছে খবর পৌঁছলো য়ে সারা জেরুশালেম শহরে প্রচণ্ড গোলমাল শুরু হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে তারা তাঁকে হত্যা করার চেষ্টা করল, তখন সৈন্যদলের প্রধান-অধিনায়কের কাছে এই খবর এলো যে, সমস্ত যিরূশালেমে গন্ডগোল আরম্ভ হয়েছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাহারা তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলে সৈন্যদলের সহস্রপতির কাছে এই সংবাদ আসিল যে, সমুদয় যিরূশালেমে গণ্ডগোল উপস্থিত। অমনি তিনি সেনাদিগকে ও শতপতিদিগকে সঙ্গে লইয়া তাহাদের নিকটে দৌড়াইয়া আসিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা পৌলকে মেরে ফেলবার চেষ্টা করছিল, এমন সময় রোমীয় সৈন্যদের প্রধান সেনাপতির কাছে খবর গেল যে, সারা যিরূশালেম শহরে একটা হুলস্থূল পড়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা পৌলকে হত্যা করবার চেষ্টা করছিল, এমন সময় রোমীয় সৈন্যদের প্রধান সেনাপতির কাছে খবর গেল যে, সারা জেরুজালেম শহরে একটা হুলস'ূল পড়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উন্মত্ত জনতা যখন পৌলকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই সময় রোমক সেনাবাহিনীর সেনানায়কের কাছে সংবাদ গেল যে জেরুশালেমে দাঙ্গা বেধেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা পৌলকে হত্যা করার চেষ্টা করছিল৷ রোমান সেনাপতির কাছে খবর পৌঁছলো যে সারা জেরুশালেম শহরে প্রচণ্ড গোলমাল শুরু হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তারা তাঁকে হত্যা করার চেষ্টা করল, তখন সৈন্যদলের সহস্রপতির কাছে এই খবর এলো যে, সমস্ত যিরূশালেমে গন্ডগোল আরম্ভ হয়েছে।