Acts 21:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন প্রধান সেনাপতি কাছে এসে তাঁকে ধরলেন ও দু’টা শিকল দিয়ে বাঁধতে হুকুম দিলেন এবং জিজ্ঞাসা করলেন, এ কে, আর এ কি করেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেনাপতি এগিয়ে এসে তাঁকে গ্রেপ্তার করলেন ও দুটি শিকল নিয়ে তাঁকে বাঁধার আদেশ দিলেন। তারপর তিনি তাঁর পরিচয় ও তিনি কী করেছেন, তা জিজ্ঞাসা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সহস্রপতি নিকটে আসিয়া তাঁহাকে ধরিলেন, ও দুই শৃঙ্খলে বাঁধিতে আজ্ঞা দিলেন, এবং জিজ্ঞাসা করিলেন, এ কে, আর এ কি করিয়াছে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেনাপতি কাছে এসে পৌলকে গ্রেপ্তার করে ও তাঁকে দুটো শেকলে বাঁধতে হুকুম করলেন৷ এরপর সেনাপতি জিজ্ঞেস করলেন, ‘এ কে, এ কি দোষ করেছে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন প্রধান সেনাপতি এসে তাঁকে ধরল, ও দুটো শিকল দিয়ে তাঁকে বাধার আদেশ দিলেন, এবং জিজ্ঞাসা করলেন, এ কে, আর এ কি করেছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সহস্রপতি নিকটে আসিয়া তাঁহাকে ধরিলেন, ও দুই শৃঙ্খলে বাঁধিতে আজ্ঞা দিলেন, এবং জিজ্ঞাসা করিলেন, এ কে, আর এ কি করিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন প্রধান সেনাপতি এসে পৌলকে বন্দী করলেন এবং দু’টা শিকল দিয়ে তাঁকে বাঁধবার হুকুম দিলেন। তার পরে তিনি জিজ্ঞাসা করলেন, “লোকটি কে? সে কি করেছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন প্রধান সেনাপতি এসে পৌলকে বন্দী করলেন এবং দু’টা শিকল দিয়ে তাঁকে বাঁধবার হুকুম দিলেন। তার পরে তিনি জিজ্ঞাসা করলেন, “লোকটি কে? সে কি করেছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেনানায়ক তখন পৌলের কাছে গিয়ে তাঁকে গ্রেপ্তার করলেন এবং দুটো শিকল দিয়ে তাঁকে বাঁধবার হুকুম দিলেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে? এ কি করেছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেনাপতি কাছে এসে পৌলকে গ্রেপ্তার করে তাঁকে দুটো শেকলে বাঁধতে হুকুম করলেন৷ এরপর সেনাপতি জিজ্ঞেস করলেন, “এ কে, এ কি দোষ করেছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন প্রধান সেনাপতি এসে তাঁকে ধরল, ও দুটি শিকল দিয়ে তাঁকে বাধার আদেশ দিলেন এবং জিজ্ঞাসা করলেন, এ কে, আর একি করেছে?