Acts 21:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে জনতার মধ্যে চেঁচিয়ে কেউ কেউ এক রকম, কেউ কেউ অন্য রকম কথা বললো। আর তিনি কোলাহলের জন্য আসল ঘটনা কিছুই বুঝতে না পেরে তাঁকে দুর্গে নিয়ে যেতে হুকুম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জনতার মধ্য থেকে কেউ এক রকম, কেউ আবার অন্যরকম কথা বলে চিৎকার করতে লাগল। হট্টগোলের জন্য সেনাপতি প্রকৃত সত্য বুঝতে না পারায়, তিনি পৌলকে সেনানিবাসে নিয়ে যাওয়ার আদেশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে জনতার মধ্যে চেঁচাইয়া কেহ কেহ এক প্রকার, কেহ কেহ অন্য প্রকার কথা কহিল; আর তিনি কোলাহল প্রযুক্ত কিছুই নিশ্চয় করিতে না পারাতে তাঁহাকে দুর্গে লইয়া যাইতে আজ্ঞা দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই ভীড়ের মধ্যে কেউ কেউ একরকম কথা বলল, আবার কেউ কেউ অন্য রকম কথা বলল৷ এই চেঁচামেচিতে তিনি কিছুই ঠিক করতে না পেরে পৌলকে দুর্গের মধ্যে দিয়ে যাবার হুকুম করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে জনতার মধ্য থেকে বিভিন্ন লোক চিৎকার করে বিভিন্ন প্রকার কথা বলতে লাগল; আর তিনি কিছুই বুঝতে পারলেন না, তাই তিনি তাঁকে দুর্গে নিয়ে যেতে আদেশ দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে জনতার মধ্যে চেঁচাইয়া কেহ কেহ এক প্রকার, কেহ কেহ অন্য প্রকার কথা কহিল; আর তিনি কোলাহল প্রযুক্ত কিছুই নিশ্চয় করিতে না পারাতে তাঁহাকে দুর্গে লইয়া যাইতে আজ্ঞা দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোকদের মধ্য থেকে কয়েকজন চিৎকার করে এক রকম কথা বলল, আবার কয়েকজন অন্য রকম কথা বলল। তাতে প্রধান সেনাপতি গোলমালের জন্য আসল ব্যাপার জানতে না পেরে পৌলকে সেনানিবাসে নিয়ে যাবার হুকুম দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লোকদের মধ্য থেকে কয়েকজন চিৎকার করে এক রকম কথা বলল, আবার কয়েকজন অন্য রকম কথা বলল। তাতে প্রধান সেনাপতি গোলমালের জন্য আসল ব্যাপার জানতে না পেরে পৌলকে সেনানিবাসে নিয়ে যাবার হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনতার মধ্যে থেকে এক একজন এক একরকম কথা চীৎকার করে বলতে লাগল। হট্টগোলের মধ্যে তিনি আসল ঘটনা কিছুই বুঝতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই ভীড়ের মধ্যে কেউ কেউ একরকম কথা বলল, আবার কেউ কেউ অন্য রকম কথা বলল৷ এই চেঁচামেচিতে তিনি কিছুই ঠিক করতে না পেরে পৌলকে দুর্গের মধ্যে দিয়ে যাবার হুকুম করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে জনতার মধ্য থেকে বিভিন্ন লোক চিৎকার করে বিভিন্ন প্রকার কথা বলতে লাগল; আর তিনি কিছুই বুঝতে পারলেন না, তাই তিনি তাঁকে দুর্গে নিয়ে যেতে আদেশ দিলেন।