Acts 21:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পৌলকে দুর্গের ভিতরে নিয়ে যেতে উদ্যত হলে পৌল প্রধান সেনাপতিকে বললেন, আপনার কাছে কি কিছু বলতে পারি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সৈন্যরা পৌলকে সেনানিবাসের ভিতরে নিয়ে যেতে উদ্যত হলে, তিনি সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, “আমি কি আপনাকে কিছু বলতে পারি?” তিনি উত্তর দিলেন, “তুমি কি গ্রিক বলতে পারো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পৌলকে দুর্গের ভিতরে লইয়া যাইতে উদ্যত হইলে পৌল সহস্রপতিকে কহিলেন, আপনার কাছে কি কিছু বলিতে পারি? তিনি কহিলেন, তুমি কি গ্রীক জান?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা পৌলকে দুর্গের ভেতর দিয়ে নিয়ে য়েতে চাইলে পৌল সেনাপতিকে বললেন, ‘আমি আপনাকে কি কিছু বলতে পারি?’ সেনাপতি বললেন, ‘তুমি দেখছি গ্রীক বলতে পার?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা পৌলকে নিয়ে দুর্গের ভিতরে ঢুকতে যাবে পৌল প্রধান সেনাপতি বললেন, আপনার কাছে কি কিছু বলতে পারি? তিনি বললেন তুমি কি গ্রীক জান?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পৌলকে দুর্গের ভিতরে লইয়া যাইতে উদ্যত হইলে পৌল সহস্রপতিকে কহিলেন, আপনার কাছে কি কিছু বলিতে পারি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৈন্যেরা পৌলকে নিয়ে সেনানিবাসে ঢুকতে যাবে এমন সময় পৌল প্রধান সেনাপতিকে বললেন, “আপনাকে কি কিছু বলতে পারি?” প্রধান সেনাপতি বললেন, “তুমি দেখছি গ্রীক ভাষা জান!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৈন্যেরা পৌলকে নিয়ে সেনানিবাসে ঢুকতে যাবে এমন সময় পৌল প্রধান সেনাপতিকে বললেন, “আপনাকে কি কিছু বলতে পারি?” প্রধান সেনাপতি বললেন, “তুমি দেখছি গ্রীক ভাষা জান!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্গের মধ্যে পৌলকে আনা হলে তিনি সেনানায়ককে বললেন, আমি কি আপনাকে কিছু বলতে পারি? সেনাপতি তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি গ্রীক ভাষা জান দেখছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা পৌলকে দুর্গের ভেতর দিয়ে নিযে যেতে চাইলে পৌল সেনাপতিকে বললেন, “আমি কি আপনাকে কিছু বলতে পারি?” সেনাপতি বললেন, “তুমি দেখছি গ্রীক বলতে পার?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পৌলকে নিয়ে দুর্গের ভিতরে ঢুকতে যাবে, পৌল প্রধান সেনাপতিকে বললেন, আপনার কাছে কি কিছু বলতে পারি? তিনি বললেন তুমি কি গ্রীক ভাষায় কথা বল?