Acts 21:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেখানকার সাহাবীদের সন্ধান করে আমরা সাত দিন সেখানে অবস্থিতি করলাম; তাঁরা রূহের দ্বারা পৌলকে বললেন, যেন তিনি জেরুশালেমে না যান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে কয়েকজন শিষ্যের সন্ধান পেয়ে আমরা তাঁদের সঙ্গে সাত দিন থাকলাম। পবিত্র আত্মার মাধ্যমে তাঁরা পৌলকে জেরুশালেমে না যাওয়ার জন্য পীড়াপীড়ি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তথাকার শিষ্যগণের সন্ধান করিয়া আমরা সাত দিন তথায় অবস্থিতি করিলাম; ইঁহারা আত্মার দ্বারা পৌলকে বলিলেন, যেন তিনি যিরূশালেমে না যান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমর সুরিয়ার দিকে এগিয়ে গেলাম, সোর শহরে জাহাজ থামানো হল, কারণ সেখানে জাহাজ থেকে কিছু মাল নামানোর ছিল৷ আমরা সেখানে কিছু খ্রীষ্টানুসারীর দেখা পেয়ে তাঁদের সঙ্গে সাতদিন কাটালাম৷ পবিত্র আত্মার মাধ্যমে তাঁরা পৌলকে জেরুশালেম য়েতে নিষেধ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং সেখানের শিষ্যদের খোঁজ করে আমরা সেখানে সাত দিন থাকলাম; তারা আত্মার দ্বারা পৌলকে যিরূশালেমে যেতে বারণ করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তথাকার শিষ্যগণের সন্ধান করিয়া আমরা সাত দিন তথায় অবস্থিতি করিলাম; ইঁহারা আত্মার দ্বারা পৌলকে বলিলেন, যেন তিনি যিরূশালেমে না যান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানকার শিষ্যদের খুঁজে পেয়ে আমরা তাদের সংগে সাত দিন রইলাম। সেই শিষ্যেরা পবিত্র আত্মার মধ্য দিয়ে পৌলকে অনুরোধ করল যেন তিনি যিরূশালেমে না যান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানকার উম্মতদের খুঁজে পেয়ে আমরা তাদের সংগে সাত দিন রইলাম। সেই উম্মতেরা পাক-রূহের মধ্য দিয়ে পৌলকে অনুরোধ করল যেন তিনি জেরুজালেমে না যান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েকজন শিষ্যের সঙ্গে সেখানে আমাদের দেখা হল। তাঁদের সঙ্গে আমরা সাতদিন থাকলাম। পবিত্র আত্মার কাছ থেকে তাঁরা সাবধান বাণী পেয়ে পৌলকে জেরুশালেমে যাওয়ার পরিকল্পনা ত্যাগ করতে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমর সুরিয়ার দিকে এগিয়ে গেলাম, সোর শহরে জাহাজ থামানো হল, কারণ সেখানে জাহাজ থেকে কিছু মাল নামানোর ছিল৷ আমরা সেখানে কিছু খ্রীষ্টানুসারীর দেখা পেয়ে তাঁদের সঙ্গে সাতদিন কাটালাম৷ পবিত্র আত্মার মাধ্যমে তাঁরা পৌলকে জেরুশালেম যেতে নিষেধ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সেখানের শিষ্যদের খোঁজ করে আমরা সেখানে সাত দিন থাকলাম; তারা আত্মার দ্বারা পৌলকে যিরূশালেমে যেতে বারণ করলেন।