Acts 21:40 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি অনুমতি দিলে পৌল সিঁড়ির উপরে দাঁড়িয়ে লোকদের কাছে হাত দিয়ে ইঙ্গিত করলেন; তখন সকলে নিস্তব্ধ হলে তিনি তাদের কাছে ইবরানী ভাষায় কথা বলতে শুরু করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেনাপতির অনুমতি লাভ করে পৌল সিঁড়ির উপরে দাঁড়িয়ে হাত নেড়ে জনতার দিকে ইঙ্গিত করলেন। তারা সকলে নীরব হলে তিনি হিব্রু ভাষায় বলতে শুরু করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি অনুমতি দিলে পৌল সোপানের উপরে দাঁড়াইয়া লোকদের নিকটে হস্ত দ্বারা ইঙ্গিত করিলেন; তখন সকলে নিস্তব্ধ হইলে তিনি তাহাদিগকে ইব্রীয় ভাষায় বলিতে লাগিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেনাপতি অনুমতি দিলে পৌল সিঁড়ির ওপর দাঁড়িয়ে লোকদের শান্ত হবার জন্য হাত নেড়ে ইঙ্গিত করলেন৷ সবাই যখন চুপ করল তখন তিনি ইব্রীয় ভাষায় বলতে শুরু করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি অনুমতি দিলে পৌল সিঁড়ির ওপর দাঁড়িয়ে সবাইকে হাত দিয়ে ইশারা করলেন; তখন সবাই শান্ত হল, তিনি তাদের ইব্রীয় ভাষায় বললেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি অনুমতি দিলে পৌল সোপানের উপরে দাঁড়াইয়া লোকদের নিকটে হস্ত দ্বারা ইঙ্গিত করিলেন; তখন সকলে নিস্তব্ধ হইলে তিনি তাহাদিগকে ইব্রীয় ভাষায় বলিতে লাগিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান সেনাপতির অনুমতি পেয়ে পৌল সিঁড়ির উপরে দাঁড়ালেন এবং হাত তুলে লোকদের চুপ করবার জন্য ইশারা করলেন। লোকেরা চুপ করলে পর পৌল ইব্রীয় ভাষায় তাদের বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান সেনাপতির অনুমতি পেয়ে পৌল সিঁড়ির উপরে দাঁড়ালেন এবং হাত তুলে লোকদের চুপ করবার জন্য ইশারা করলেন। লোকেরা চুপ করলে পর পৌল হিব্রু ভাষায় তাদের বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেনানায়ক তাঁকে অনুমতি দিলে তিনি সিঁড়ির ধাপের উপরে দাঁড়িয়ে জনতার দিকে হাত তুলে ইসারা করলেন। স্তব্ধতা নেমে এলে তিনি হিব্রু ভাষায় বলতে আরম্ভ করলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেনাপতি অনুমতি দিলে পৌল সিঁড়ির ওপর দাঁড়িয়ে লোকদের শান্ত হবার জন্য হাত নেড়ে ইঙ্গিত করলেন৷ সবাই যখন চুপ করল তখন তিনি ইব্রীয় ভাষায় বলতে শুরু করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি অনুমতি দিলে পৌল সিঁড়ির ওপর দাঁড়িয়ে সবাইকে হাত দিয়ে ইশারা করলেন; তখন সবাই শান্ত হল, তিনি তাদের ইব্রীয় ভাষায় বললেন।