Acts 21:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে টায়ার ছেড়ে আমরা তলিমায়িতে উপস্থিত হয়ে সমুদ্রযাত্রা শেষ করলাম এবং ভাইদেরকে মঙ্গলবাদ করে এক দিন তাঁদের সঙ্গে রইলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
টায়ার থেকে আমাদের সমুদ্রযাত্রা অব্যাহত রেখে আমরা তলোমায়িতে নামলাম। সেখানে ভাইবোনেদের অভিনন্দন জানিয়ে আমরা একদিন তাদের সঙ্গে থাকলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সোর ছাড়িয়া আমরা জলযাত্রা শেষ করিয়া তলিমায়িতে উপস্থিত হইলাম, এবং ভ্রাতৃগণকে মঙ্গলবাদ করিয়া এক দিন তাঁহাদের সঙ্গে রহিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সোর থেকে যাত্রা করে আমরা তলিমাযিতে পৌঁছালাম৷ আর সেখানকার খ্রীষ্ট বিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে একদিন থাকলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সোরে জলপথের যাত্রা শেষ করে তালিমায়িতে পৌছোলাম; ও ভাইদের শুভেচ্ছা জানালাম এবং তাদের সঙ্গে এক দিন থাকলাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সোর ছাড়িয়া আমরা জলযাত্রা শেষ করিয়া তলিমায়িতে উপস্থিত হইলাম, এবং ভ্রাতৃগণকে মঙ্গলবাদ করিয়া এক দিন তাঁহাদের সঙ্গে রহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোর থেকে যাত্রা করে আমরা তলিমায়িতে পৌঁছালাম। সেখানে বিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানিয়ে তাদের সংগে এক দিন রইলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টায়ার থেকে যাত্রা করে আমরা তলিমায়িতে পৌঁছালাম। সেখানে ঈমানদার ভাইদের সালাম জানিয়ে তাদের সংগে এক দিন রইলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ার থেকে আমরা পৌঁছালাম টোলেমিস-এ। সেখানকার শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সঙ্গে থাকলাম একদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোর থেকে যাত্রা করে আমরা তলিমায়িতে পৌঁছালাম৷ আর সেখানকার খ্রীষ্ট বিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে একদিন থাকলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সোরে জলপথের যাত্রা শেষ করে তলিমায়ি প্রদেশে পৌছোলাম; ও বিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানালাম এবং তাদের সঙ্গে এক দিন থাকলাম।