Acts 21:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরদিন আমরা প্রস্থান করে সিজারিয়াতে এলাম এবং সুসমাচার-তবলিগকারী ফিলিপ, যিনি সেই সাত জনের এক জন, তাঁর বাড়িতে প্রবেশ করে তাঁর সঙ্গে অবস্থান করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন সেই স্থান ছেড়ে আমরা কৈসরিয়ায় পৌঁছালাম ও সুসমাচার প্রচারক ফিলিপের বাড়িতে থাকলাম। তিনি ছিলেন জেরুশালেমে মনোনীত সাতজনের অন্যতম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার-প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের এক জন, তাঁহার বাটীতে প্রবেশ করিয়া তাঁহার সঙ্গে অবস্থিতি করিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরের দিন আমরা তলিমাযি থেকে রওনা হয়ে কৈসরিয়ায় এলাম৷ সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়িতে উঠলাম৷ ইনি সেই সাতজন মনোনীত লোকদের মধ্যে একজন৷ আমরা সেখানে তাঁর সঙ্গে থাকলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরের দিন আমরা সেখান থেকে রওনা হয়ে কৈসরিয়ায় পৌছালাম, এবং সুসমাচার প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের একজন, তাঁর বাড়িতে আমরা থাকলাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার-প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের একজন, তাঁহার বাটীতে প্রবেশ করিয়া তাঁহার সঙ্গে অবস্থিতি করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন আমরা যাত্রা করে কৈসরিয়াতে পৌঁছালাম এবং সুখবর প্রচারক ফিলিপের বাড়ীতে রইলাম। ইনি ছিলেন যিরূশালেম মণ্ডলীর সেই সাতজন সেবাকারীর মধ্যে একজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন আমরা যাত্রা করে সিজারিয়াতে পৌঁছালাম এবং সুসংবাদ তবলিগকারী ফিলিপের বাড়ীতে রইলাম। ইনি ছিলেন জেরুজালেম জামাতের সেই সাতজন খেদমতকারীর মধ্যে একজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরেরদিন আবার বেরিয়ে পড়লাম, উপস্থিত হলাম সীজারিয়াতে। সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়ীতে গেলাম এবং তাঁর কাছেই থাকলাম। ইনি ছিলেন জেরুশালেমে মনোনীত সাতজন পরিচারকের অন্যতম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন আমরা তলিমায়ি থেকে রওনা হয়ে কৈসরিয়ায় এলাম৷ সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়িতে উঠলাম৷ ইনি সেই সাতজন মনোনীত লোকদের মধ্যে একজন৷ আমরা সেখানে তাঁর সঙ্গে থাকলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন আমরা সেখান থেকে রওনা হয়ে কৈসরিয়ায় পৌছালাম এবং সুসমাচার প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের একজন, তাঁর বাড়িতে আমরা থাকলাম।