Acts 22:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি বললাম, প্রভু, আমি কি করবো? প্রভু আমাকে বললেন, উঠে দামেস্কে যাও, তোমাকে যা যা করতে হবে বলে নির্ধারিত আছে, সেসব সেখানেই তোমাকে বলা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘প্রভু, আমি কী করব?’ আমি জিজ্ঞাসা করলাম। “ ‘উঠে পড়ো,’ প্রভু বললেন, ‘ও দামাস্কাসে প্রবেশ করো। তোমাকে কী করতে হবে, সেখানে তোমাকে বলে দেওয়া হবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি বলিলাম, প্রভু, আমি কি করিব? প্রভু আমাকে কহিলেন, উঠিয়া দম্মেশকে যাও, তোমাকে যাহা যাহা করিতে হইবে বলিয়া নিরূপিত আছে, সে সমস্ত সেখানেই তোমাকে বলা যাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি বললাম, ‘প্রভু আমায় কি করতে হবে?’ প্রভু আমায় বললেন, ‘ওঠ, দম্মেশকে যাও৷ য়ে কাজের জন্য তোমাকে মনোনীত করা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে আমি বললাম, প্রভু, আমি কি করব? প্রভু আমাকে বললেন, উঠে দম্মেশকে যাও, তোমাকে যা যা করতে হবে বলে ঠিক করা আছে, তা সেখানেই তোমাকে বলা হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি বলিলাম, প্রভু, আমি কি করিব? প্রভু আমাকে কহিলেন, উঠিয়া দম্মেশকে যাও, তোমাকে যাহা যাহা করিতে হইবে বলিয়া নিরূপিত আছে, সে সমস্ত সেখানেই তোমাকে বলা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তখন আমি বললাম, ‘প্রভু, আমি কি করব?’ “প্রভু বললেন, ‘ওঠো, দামেস্কে যাও। তোমার জন্য যা ঠিক করে রাখা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তখন আমি বললাম, ‘প্রভু, আমি কি করব?’ “প্রভু বললেন, ‘ওঠো, দামেস্কে যাও। তোমার জন্য যা ঠিক করে রাখা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘আমি তাহলে কি করব প্রভু?’ প্রভু আমাকে বললেন, ‘ওঠ, দামাস্কাসে যাও। তোমরা যা কিছু করণীয়, সেখানেই বলে দেওয়া হবে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি বললাম, ‘প্রভু আমায় কি করতে হবে?’ প্রভু আমায় বললেন, ‘ওঠ, দম্মেশকে যাও৷ যে কাজের জন্য তোমাকে মনোনীত করা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি বললাম, প্রভু, আমি কি করব? প্রভু আমাকে বললেন, উঠে দম্মেশকে যাও, তোমাকে যা যা করতে হবে বলে ঠিক করা আছে, তা সেখানেই তোমাকে বলা হবে।