Acts 22:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বললেন, আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্ তোমাকে নিযুক্ত করেছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পার এবং সেই ধর্মময়কে দেখতে ও তাঁর মুখের বাণী শুনতে পাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তখন তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পারো ও সেই ধর্মময় ব্যক্তির দর্শন লাভ করো এবং তাঁর মুখের বাণী শুনতে পাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কহিলেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে নিযুক্ত করিয়াছেন, যেন তুমি তাঁহার ইচ্ছা জ্ঞাত হও, এবং সেই ধর্ম্মময়কে দেখিতে ও তাঁহার মুখের বাণী শুনিতে পাও;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমায় বহুপূর্বেই মনোনীত করেছেন, য়েন তুমি তাঁর পরিকল্পনা জানতে পার এবং সেই ধার্মিকজনকে দেখতে পাও ও তাঁর রব শুনতে পাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তিনি আমাকে বললেন, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পার, এবং সেই ধার্মিককে দেখতে ও তাঁর মুখের কথা শুনতে পাও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কহিলেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে নিযুক্ত করিয়াছেন, যেন তুমি তাঁহার ইচ্ছা জ্ঞাত হও, এবং সেই ধর্মময়কে দেখিতে ও তাঁহার মুখের বাণী শুনিতে পাও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তখন অননিয় বললেন, ‘আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পার, আর সেই ন্যায়বান লোককে, অর্থাৎ যীশু খ্রীষ্টকে দেখতে পাও এবং তাঁর মুখের কথা শুনতে পাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তখন অননিয় বললেন, ‘আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্ তোমাকে বেছে নিয়েছেন যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পার, আর সেই ন্যায়বান বান্দাকে, অর্থাৎ ঈসা মসীহ্কে দেখতে পাও এবং তাঁর মুখের কথা শুনতে পাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর ইচ্ছা জানবার জন্য, তাঁরই প্রেরিত ধর্মময় পুরুষের দর্শনলাভের জন্য ও তাঁর মুখনিঃসৃত বাণী শ্রবণের জন্য তোমাকে মনোনীত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তিনি বললেন, ‘আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমায় বহুপূর্বেই মনোনীত করেছেন, যাতে তুমি তাঁর পরিকল্পনা জানতে পার এবং সেই ধার্মিকজনকে দেখতে পাও ও তাঁর রব শুনতে পাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তিনি আমাকে বললেন, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পার এবং সেই ধার্ম্মিককে দেখতে ও তাঁর মুখের কথা শুনতে পাও;