Acts 22:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন কেন বিলম্ব করছো? উঠ, বাপ্তিস্ম নাও ও তাঁর নামে ডেকে তোমার গুনাহ্‌ ধুয়ে ফেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এখন তুমি কীসের প্রতীক্ষা করছ? ওঠো, বাপ্তিষ্ম গ্রহণ করো ও তাঁর নামে আহ্বান করে তোমার সব পাপ ধুয়ে ফেলো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন কেন বিলম্ব করিতেছ? উঠ, তাঁহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও, ও তোমার পাপ ধুইয়া ফেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন আর দেরী না করে ওঠ, বাপ্তিস্ম নাও আর তোমার পাপ ধুয়ে ফেল৷ উদ্ধার লাভের জন্য যীশুতে বিশ্বাস কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাই এখন কেন দেরী করছ? উঠে, তাঁর নামে বিশ্বাস করে বাপ্তাইজিত হও, ও তোমার পাপ ধুয়ে ফেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন কেন বিলম্ব করিতেছ? উঠ, তাঁহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও, ও তোমার পাপ ধুইয়া ফেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তুমি কেন দেরি করছ? উঠে বাপ্তিস্ম গ্রহণ কর এবং পাপ থেকে উদ্ধার পাবার জন্য যীশুকে ডেকে তোমার সব পাপ ধুয়ে ফেল।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তুমি কেন দেরি করছ? উঠে তরিকাবন্দী নাও এবং নাজাত পাবার জন্য ঈসাকে ডেকে তোমার সব গুনাহ্‌ ধুয়ে ফেল।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আর দেরী কেন? ওঠ, তাঁর নামে বাপ্তিষ্ম গ্রহণ কর। স্মরণ কর তাঁর নাম। ধুয়ে যাক তোমার সর্বপাপ।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আর দেরী না করে ওঠ, বাপ্তিস্ম নাও আর তোমার পাপ ধুয়ে ফেল৷ উদ্ধার লাভের জন্য যীশুতে বিশ্বাস কর৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন কেন দেরী করছ? উঠে, তাঁর নামে বিশ্বাস করে বাপ্তিষ্ম নাও, ও তোমার পাপ ধুয়ে ফেল।