Acts 22:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, প্রভু, তারা তো জানে যে, যারা তোমাতে ঈমান আনতো আমি প্রতি মজলিস-খানায় তাদেরকে প্রহার করে কারাগারে আটক রাখতাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি উত্তর দিলাম, ‘প্রভু, এই লোকেরা জানে, যারা তোমাকে বিশ্বাস করে তাদের মারধোর ও বন্দি করার জন্য আমি এক সমাজভবন থেকে অন্য সমাজভবনে গিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কহিলাম, প্রভু, তাহারা ত জানে যে, যাহারা তোমাতে বিশ্বাস করিত, আমি প্রতি সমাজ-গৃহে তাহাদিগকে কারাবদ্ধ করিতাম ও প্রহার করিতাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি বললাম, ‘প্রভু, তারা তো ভাল করেই জানে য়ে যাঁরা তোমায় বিশ্বাস করে, তাদের গ্রেপ্তার করে মারধর করার জন্য আমি সমাজ-গৃহগুলিতে য়েতাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি বললাম, প্রভু, তারা জানে যে, যারা তোমাকে বিশ্বাস করে, আমি প্রত্যেক সমাজ-ঘরে তাদের বন্দী করতাম ও মারতাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কহিলাম, প্রভু, তাহারা ত জানে যে, যাহারা তোমাতে বিশ্বাস করিত, আমি প্রতি সমাজ-গৃহে তাহাদিগকে কারাবদ্ধ করিতাম ও প্রহার করিতাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি বললাম, ‘প্রভু, এই লোকেরা জানে, যারা তোমার উপর বিশ্বাস করত তাদের মারধর করে জেলে দেবার জন্য আমি এক সমাজ-ঘর থেকে অন্য সমাজ-ঘরে যেতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি বললাম, ‘প্রভু, এই লোকেরা জানে, যারা তোমার উপর ঈমান আনত তাদের মারধর করে জেলে দেবার জন্য আমি এক মজলিস-খানা থেকে অন্য মজলিস-খানায় যেতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি বললাম, প্রভু ওরা সকলেই জানে যে ইহুদী সমাজের প্রতিটি সমাজভবনে আমি গিয়েছি এবং যারা তোমাতে বিশ্বাস করেছে, তাদের বন্দী করে প্রহার করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি বললাম, ‘প্রভু, তারা তো ভাল করেই জানে যে যারা তোমায় বিশ্বাস করে, তাদের গ্রেপ্তার করে মারধর করার জন্য আমি সমাজ-গৃহগুলিতে যেতাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বললাম, প্রভু, তারা জানে যে, যারা তোমাকে বিশ্বাস করে, আমি প্রত্যেক সমাজঘরে তাদের বন্দী করতাম ও মারতাম;