Acts 22:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান সেনাপতি জবাবে বললেন, এই পৌরাধিকার আমি বহু অর্থ দিয়ে ক্রয় করেছি। পৌল বললেন, কিন্তু আমি জন্মের দ্বারাই রোমীয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেনানায়ক তাঁকে বললেন, “আমার নাগরিকত্ব লাভের জন্য আমাকে অনেক টাকা খরচ করতে হয়েছে।” পৌল উত্তর দিলেন, “কিন্তু আমি জন্মসূত্রেই নাগরিক ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সহস্রপতি উত্তর করিলেন, এই পৌরাধিকার আমি বহু অর্থ দিয়া ক্রয় করিয়াছি। পৌল কহিলেন, কিন্তু আমি জন্মের দ্বারাই রোমীয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই সেনাপতি বলল, ‘এই নাগরিকত্ব লাভ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে৷’ পৌল বললেন, ‘কিন্তু আমি জন্মসূত্রেই রোমীয়৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রধান সেনাপতি বললেন, এই নাগরিকত্ব আমি অনেক টাকা দিয়ে কিনেছি l পৌল বললেন, কিন্তু আমি জন্ম থেকেই রোমীয় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, হাঁ। সহস্রপতি উত্তরে কহিলেন, এই পৌরাধিকার আমি বহু অর্থ দিয়া ক্রয় করিয়াছি। পৌল কহিলেন, কিন্তু আমি জন্মের দ্বারাই রোমীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান সেনাপতি বললেন, “অনেক টাকা-পয়সা দিয়ে রোমীয় হবার অধিকার আমি কিনেছি।” পৌল বললেন, “কিন্তু আমি রোমীয় হয়ে জন্মেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান সেনাপতি বললেন, “অনেক টাকা-পয়সা দিয়ে রোমীয় হবার অধিকার আমি কিনেছি।” পৌল বললেন, “কিন্তু আমি রোমীয় হয়ে জন্মেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেনানায়ক তাঁকে বললেন, প্রচুর অর্থ ব্যয় করে আমাকে এই নাগরিকত্ব অর্জন করতে হয়এছে। পৌল বললেন, আমি কিন্তু জন্মসূত্রেই রোমীয় নাগরিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই সেনাপতি বলল, “এই নাগরিকত্ব লাভ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে৷” পৌল বললেন, “কিন্তু আমি জন্মসূত্রেই রোমীয়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রধান সেনাপতি বললেন, এই নাগরিকত্ব আমি অনেক টাকা দিয়ে কিনেছি। পৌল বললেন, কিন্তু আমি জন্ম থেকেই রোমীয়।