Acts 22:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি প্রাণনাশ পর্যন্ত এই পথের লোকদের প্রতি জুলুম করতাম, পুরুষ ও স্ত্রীলোকদেরকে বেঁধে জেলখানায় দিতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এই পথের অনুসারীদের অত্যাচার করে অনেককে হত্যা করেছি, নারী ও পুরুষ সবাইকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রাণনাশ পর্য্যন্ত এই পথের প্রতি উপদ্রব করিতাম, পুরুষ ও স্ত্রীলোকদিগকে বাঁধিয়া কারাগারে সমর্পণ করিতাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের পথে যাঁরা চলত তাদের আমি নির্যাতন করতাম, এমনকি কারো কারো মৃত্যু ঘটিয়েছিলাম৷ স্ত্রী, পুরুষ সকলকেই আমি গ্রেপ্তার করে কারাগারে রাখতাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এমনকি মৃত্যু পর্যন্ত্য এই পথের লোকেদের অত্যাচার করতাম, পুরুষ ও মহিলাদের বেঁধে জেলে দিতাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রাণনাশ পর্যন্ত এই পথের প্রতি উপদ্রব করিতাম, পুরুষ ও স্ত্রীলোকদিগকে বাঁধিয়া কারাগারে সমর্পণ করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর পথে যারা চলত আমি তাদের অত্যাচার করে অনেককে মেরে ফেলতাম আর পুরুষ ও স্ত্রীলোকদের ধরে জেলে দিতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার পথে যারা চলত আমি তাদের জুলুম করে অনেককে হত্যা করতাম আর পুরুষ ও স্ত্রীলোকদের ধরে জেলখানায় দিতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই খ্রীষ্টপন্থী আন্দোলন দমনে আমিও ছিলাম একজন উদ্যোগী। এই মতাবলম্বীদের আমি নরনারী নির্বিশেষে গ্রেপ্তার করেছি, নিক্ষেপ করেছি কারাগারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের পথে যাঁরা চলত তাদের আমি নির্যাতন করতাম, এমনকি কারো কারো মৃত্যুও ঘটিয়েছিলাম৷ স্ত্রী, পুরুষ সকলকেই আমি গ্রেপ্তার করে কারাগারে রাখতাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এমনকি মৃত্যু পর্যন্ত এই পথের লোকেদের অত্যাচার করতাম, পুরুষ ও মহিলাদের বেঁধে জেলে দিতাম।