Acts 22:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেতে যেতে দামেস্কের কাছে উপস্থিত হলে দুপুর বেলা হঠাৎ আসমান থেকে মহা আলো আমার চারদিকে চমকে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রায় দুপুরবেলায়, যেই আমি দামাস্কাসের কাছে পৌঁছালাম, হঠাৎই আকাশ থেকে একটি উজ্জ্বল আলো আমার চারপাশে ঝলসে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাইতে যাইতে দম্মেশকের নিকটে উপস্থিত হইলে বেলা দুই প্রহরের সময়ে হঠাৎ আকাশ হইতে মহা আলো আমার চারিদিকে চমকিয়া উঠিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আর এইরকম ঘটল, আমি চলতে চলতে দম্মেশকের কাছাকাছি এলে, দুপুর বেলা হঠাত্ আকাশ থেকে তীব্র আলোর ছটা আমার চারদিকে ছেয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যেতে যেতে দম্মেশকের কাছাকাছি এলে, দুপুর বেলায় হঠাৎ আকাশ থেকে তীব্র আলো আমার চারিদিকে চমকিয়ে উঠল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাইতে যাইতে দম্মেশকের নিকটে উপস্থিত হইলে বেলা দুই প্রহরের সময়ে হঠাৎ আকাশ হইতে মহা আলো আমার চারিদিকে চমকিয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তখন বেলা প্রায় দুপুর। আমি দামেস্কের কাছাকাছি আসলে পর হঠাৎ আমার চারদিকে স্বর্গ থেকে একটা উজ্জ্বল আলো পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তখন বেলা প্রায় দুপুর। আমি দামেস্কের কাছাকাছি আসলে পর হঠাৎ আমার চারদিকে আসমান থেকে একটা উজ্জ্বল আলো পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রায় দুপুর। দামাস্কাসের কাছাকাছি গিয়ে পড়েছি। সেই সময় পথে হঠাৎ আকাশ থেকে তীব্র উজ্জ্বল এক ঝলক আলো আমার চারিদিকে ঝলসে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর একটা ব্যাপার ঘটল৷ আমি চলতে চলতে দম্মেশকের কাছাকাছি এলে, দুপুর বেলা হঠাৎ‌ আকাশ থেকে তীব্র আলোর ছটা আমার চারদিকে ছেয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেতে যেতে দম্মেশক শহরের কাছাকাছি এলে, দুপুর বেলায় হঠাৎ আকাশ থেকে তীব্র আলো আমার চারিদিকে চমকিয়ে উঠল।