Acts 23:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পৌল মহাসভার দিকে একদৃষ্টে চেয়ে বললেন, হে ভাইয়েরা, আজ পর্যন্ত আমি সর্ব বিষয়ে সৎবিবেকে আল্লাহ্র সম্মুখে জীবন যাপন করে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল সরাসরি মহাসভার দিকে তাকিয়ে বললেন, “আমার ভাইয়েরা, আজকের এই দিন পর্যন্ত আমি সৎ বিবেকে ঈশ্বরের প্রতি আমার কর্তব্য পালন করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৌল মহাসভার দিকে একদৃষ্টে চাহিয়া কহিলেন, হে ভ্রাতৃগণ, অদ্য পর্য্যন্ত আমি সর্ব্ববিষয়ে সৎসংবেদে ঈশ্বরের প্রজারূপে আচরণ করিয়া আসিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল মহাসভার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলেন, ‘ভাইয়েরা, ঈশ্বরের দৃষ্টিতে আমি আজ পর্যন্ত শুদ্ধ বিবেক অনুযাযী জীবনযাপন করছি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর পৌল মহাসভার দিকে একনজরে তাকিয়ে বললেন, হে ভাইয়েরা, আজ পর্যন্ত আমি সববিষয়ে সৎভাবে ঈশ্বরের প্রজার মতো আচরণ করে আসছি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৌল মহাসভার দিকে একদৃষ্টে চাহিয়া কহিলেন, হে ভ্রাতৃগণ, অদ্য পর্যন্ত আমি সর্ব বিষয়ে সৎবিবেকে ঈশ্বরের প্রজারূপে আচরণ করিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌল সোজা মহাসভার লোকদের দিকে তাকিয়ে বললেন, “আমার ভাইয়েরা, আমি আজ পর্যন্ত পরিষ্কার বিবেকে ঈশ্বরের প্রতি আমার কর্তব্য পালন করছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌল সোজা মহাসভার লোকদের দিকে তাকিয়ে বললেন, “আমার ভাইয়েরা, আমি আজ পর্যন্ত পরিষ্কার বিবেকে আল্লাহ্র প্রতি আমার কর্তব্য পালন করছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল সমাজপতি পরিষদের সদস্যদের দিকে তাকিয়ে বললেন, বন্ধুগণ, আজকের এই দিনটি পর্যন্ত সারাটি জীবন আমি নিখুঁতভাবে কাটিয়েছি, ঈশ্বরের সাক্ষাতে আমার বিবেক নির্মল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল মহাসভার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলেন, “ভাইরা, ঈশ্বরের দৃষ্টিতে আমি আজ পর্যন্ত শুদ্ধ বিবেক অনুযায়ী জীবনযাপন করছি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পৌল মহাসভার দিকে এক নজরে তাকিয়ে বললেন, হে ভাইয়েরা, আজ পর্যন্ত আমি সব বিষয়ে বিবেকের সঙ্গে ঈশ্বরের প্রজার মতো আচরণ করে আসছি।