Acts 23:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দিন হলে ইহুদীরা ষড়যন্ত্র করে নিজেদের একটি প্রতিজ্ঞায় আবদ্ধ করলো, বললো, আমরা যে পর্যন্ত পৌলকে হত্যা না করবো, সেই পর্যন্ত ভোজন বা পান করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরের দিন সকালবেলা ইহুদিরা এক ষড়যন্ত্র করল এবং একটি শপথে নিজেদের আবদ্ধ করল যে, যতদিন পর্যন্ত তারা পৌলকে হত্যা না করে, ততদিন পর্যন্ত তারা খাওয়াদাওয়া বা পান করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দিন হইলে যিহূদীরা ষড়যন্ত্র করিয়া আপনাদিগকে এক অভিশাপে আবদ্ধ করিল, বলিল, আমরা যে পর্য্যন্ত পৌলকে বধ না করিব, সে পর্য্যন্ত ভোজন কি পান করিব না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরের দিন সকালে ইহুদীরা জোট বেঁধে দিব্যি করে বলল, ‘পৌলকে হত্যা না করা পর্যন্ত তারা অন্ন জল মুখে তুলবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দিন হলে পর যিহূদীরা ষড়যন্ত্র করলো এবং নিজেদেরকে অভিশপ্ত করলো, তারা বলল আমরা যে পর্যন্ত্য পৌলকে হত্যা না করি, সে পর্যন্ত্য খাবার ও জলপান করব না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দিন হইলে যিহূদীরা ষড়যন্ত্র করিয়া আপনাদিগকে এক অভিশাপে আবদ্ধ করিল, বলিল, আমরা যে পর্যন্ত পৌলকে বধ না করিব, সেই পর্যন্ত ভোজন কি পান করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন সকালবেলা যিহূদীরা একটা ষড়যন্ত্র করল এবং পৌলকে মেরে না ফেলা পর্যন্ত কিছুই খাবে না বলে শপথ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন সকালবেলা ইহুদীরা একটা ষড়যন্ত্র করল এবং পৌলকে হত্যা না করা পর্যন্ত কিছুই খাবে না বলে কসম খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ইহুদীরা সমবেত হয়ে ষড়যন্ত্র করল। তাদের মধ্যে কয়েকজন শপথ নিল যে, পৌলকে হত্যা না করে তারা কোন খাদ্য কিম্বা পানীয় গ্রহণ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন সকালে ইহুদীরা জোট বেঁধে দিব্যি করে বলল, “পৌলকে হত্যা না করা পর্যন্ত তারা অন্ন জল মুখে তুলবে না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দিন হলে পর ইহুদীরা ষড়যন্ত্র করলো এবং নিজেদেরকে অভিশপ্ত করলো, তারা বলল আমরা যে পর্যন্ত পৌলকে হত্যা না করি, সে পর্যন্ত খাবার ও জল পান করব না।