Acts 23:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা প্রধান ইমামদের ও প্রাচীনদের কাছে গিয়ে বললো, আমরা এক মহা অভিশাপে নিজেদের আবদ্ধ করেছি, যে পর্যন্ত পৌলকে হত্যা না করবো, সেই পর্যন্ত কিছুরই স্বাদ গ্রহণ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা প্রধান যাজকদের ও প্রাচীনবর্গের কাছে গিয়ে বলল, “আমরা এক গুরু-অঙ্গীকার করেছি যে, পৌলকে হত্যা না করা পর্যন্ত আমরা কিছুই খাবো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা প্রধান যাজকদের ও প্রাচীনবর্গের নিকটে গিয়া কহিল, আমরা এক মহা অভিশাপে আপনাদিগকে আবদ্ধ করিয়াছি, যে পর্য্যন্ত পৌলকে বধ না করিব, সে পর্য্যন্ত কিছুরই স্বাদ গ্রহণ করিব না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই ইহুদীরা প্রধান যাজক ও সমাজপতিদের কাছে গিয়ে বলল, ‘আমরা শপথ করেছি য়ে পৌলকে হত্যা না করা পর্যন্ত আমরা অন্ন জল মুখে তুলব না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা প্রধান যাজকদের ও প্রাচীনবর্গের কাছে গিয়ে বলল, আমরা এক কঠিন শপথ করেছি, যে পর্যন্ত্য পৌলকে হত্যা না করব, সে পর্যন্ত্য কিছুই গ্রহণ করব না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা প্রধান যাজকদের ও প্রাচীনবর্গের নিকটে গিয়া কহিল, আমরা এক মহা অভিশাপে আপনাদিগকে আবদ্ধ করিয়াছি, যে পর্যন্ত পৌলকে বধ না করিব, সেই পর্যন্ত কিছুরই স্বাদ গ্রহণ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা প্রধান পুরোহিতদের ও যিহূদী বৃদ্ধ নেতাদের কাছে গিয়ে বলল, “পৌলকে মেরে না ফেলা পর্যন্ত কিছুই খাব না বলে আমরা কঠিন শপথ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা প্রধান ইমামদের ও ইহুদী বৃদ্ধ নেতাদের কাছে গিয়ে বলল, “পৌলকে হত্যা না করা পর্যন্ত কিছুই খাব না বলে আমরা কঠিন কসম খেয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা মুখ্য পুরোহিত ও প্রধান নেতাদের কাছে গিয়ে বলল: পৌলকে হত্যা না করা পর্যন্ত আমরা খাদ্য বা পানীয় গ্রহণ করব না বলে কঠিন শপথে আবদ্ধ হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ইহুদীরা প্রধান যাজক ও সমাজপতিদের কাছে গিয়ে বলল, “আমরা শপথ করেছি যে পৌলকে হত্যা না করা পর্যন্ত আমরা অন্ন জল মুখে তুলব না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা প্রধান যাজকদের ও প্রাচীনবর্গের কাছে গিয়ে বলল, আমরা এক কঠিন শপথ করেছি, যে পর্যন্ত পৌলকে হত্যা না করব, সে পর্যন্ত কিছুই গ্রহণ করব না।