Acts 23:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন প্রধান সেনাপতি ঐ যুবককে এই হুকুম দিয়ে বিদায় করলেন, তুমি যে এসব আমাকে জানিয়েছ তা কাউকেও বলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেনানায়ক যুবকটিকে বিদায় করার সময় সতর্ক করে দিলেন, “তুমি যে এই সংবাদ আমাকে দিয়েছ, একথা কাউকে বোলো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সহস্রপতি ঐ যুবককে এই আজ্ঞা দিয়া বিদায় করিলেন, তুমি যে এই সকল আমাকে জ্ঞাত করিয়াছ, তাহা কাহাকেও বলিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেনাপতি ঐ যুবককে এই বলে বিদায় দিলেন য়ে, ‘সে য়ে তার সঙ্গে দেখা করেছে তা য়েন কেউ না জানতে পারে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সহস্রপতি ঐ যুবককে আজ্ঞা দিয়ে বিদায় করলেন, তুমি যে এইসব আমাকে জানিয়েছ, তা কাউকেও বল না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সহস্রপতি ঐ যুবককে এই আজ্ঞা দিয়া বিদায় করিলেন, তুমি যে এই সকল আমাকে জ্ঞাত করিয়াছ, তাহা কাহাকেও বলিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান সেনাপতি সেই যুবককে বিদায় করবার সময় এই আদেশ দিলেন, “এই কথা যে তুমি আমাকে জানিয়েছ তা কাউকে বোলো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান সেনাপতি সেই যুবককে বিদায় করবার সময় এই হুকুম দিলেন, “এই কথা যে তুমি আমাকে জানিয়েছ তা কাউকে বোলো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেনাপতি তাকে বললেন, তুমি যে আমাকে এই সংবাদ দিয়েছ, একথা কাউকে বলো না। এই কথা বলে তাকে বিদায় দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেনাপতি ঐ যুবককে এই বলে বিদায় দিলেন যে, “সে যে তার সঙ্গে দেখা করেছে তা যেন কেউ না জানতে পারে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সহস্রপতি ঐ যুবককে নির্দেশ দিয়ে বিদায় করলেন, তুমি যে এই সব আমাকে বলেছ তা কাউকেও বল না।