Acts 23:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইহুদীরা এই ব্যক্তিকে ধরে হত্যা করতে উদ্যত হলে আমি সেনাদের নিয়ে উপস্থিত হয়ে একে রক্ষা করলাম, কেননা জানতে পেলাম যে, এই ব্যক্তি এক জন রোমীয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইহুদিরা এই ব্যক্তিকে পাকড়াও করে হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু আমি আমার সৈন্যবাহিনীসহ গিয়ে একে উদ্ধার করি, কারণ আমি জানতে পেরেছিলাম যে, সে একজন রোমীয় নাগরিক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদীরা এক ব্যক্তিকে ধরিয়া বধ করিতে উদ্যত হইলে আমি সেনাগণ সহ উপস্থিত হইয়া ইহাকে রক্ষা করিলাম, কেননা জানিতে পাইলাম যে, এই ব্যক্তি রোমীয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল নামের লৌকটিকে ইহুদীরা ধরে হত্যা করতে উদ্য়ত হয়েছিল; কিন্তু আমি যখন জানতে পারলাম য়ে সে রোমান নাগরিক তখন আমার সৈন্যদের নিয়ে এসে তাকে উদ্ধার করে আনলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিহূদীরা এই লোকটিকে ধরে হত্যা করতে উদ্যত হলে আমি সৈন্যসহ উপস্থিত হয়ে তাঁকে রক্ষা করলাম, কারণ জানতে পেলাম যে, এই লোকটি রোমীয় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদীরা এই ব্যক্তিকে ধরিয়া বধ করিতে উদ্যত হইলে আমি সেনাগণসহ উপস্থিত হইয়া ইহাকে রক্ষা করিলাম, কেননা জানিতে পাইলাম যে, এই ব্যক্তি রোমীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদীরা এই লোকটিকে ধরে প্রায় খুন করে ফেলেছিল, কিন্তু আমি আমার সৈন্যদের নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এনেছি, কারণ আমি জানতে পারলাম সে একজন রোমীয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইহুদীরা এই লোকটিকে ধরে প্রায় খুন করে ফেলেছিল, কিন্তু আমি আমার সৈন্যদের নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এনেছি, কারণ আমি জানতে পারলাম সে একজন রোমীয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদীরা এই ব্যক্তিকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল এবং হত্যা করতে প্রায় উদ্যত হয়েছিল। যখন আমি জানতে পারলাম যে, এই ব্যক্তি রোমীয় নাগরিক তখন আমি আমার সৈন্যদের নিয়ে গিয়ে তাকে উদ্ধার করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল নামের লৌকটিকে ইহুদীরা ধরে হত্যা করতে উদ্যত হয়েছিল; কিন্তু আমি যখন জানতে পারলাম যে সে রোমান নাগরিক তখন আমার সৈন্যদের নিয়ে এসে তাকে উদ্ধার করে আনলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইহুদীরা এই লোকটিকে ধরে হত্যা করতে উদ্যত হলে আমি সৈন্যসহ উপস্থিত হয়ে তাঁকে উদ্ধার করলাম, কারণ জানতে পেলাম যে, এই লোকটি রোমীয়।