Acts 23:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা সিজারিয়াতে পৌঁছে শাসনকর্তার হাতে পত্রখানি দিয়ে পৌলকেও তাঁর কাছে উপস্থিত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অশ্বারোহী সেনারা কৈসরিয়ায় পৌঁছে, তারা সেই পত্র প্রদেশপালকে দিল ও পৌলকে তাঁর হাতে সমর্পণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা কৈসরিয়াতে পঁহুছিয়া দেশাধ্যক্ষের হস্তে পত্রখানি সমর্পণ করিয়া পৌলকেও তাঁহার কাছে উপস্থিত করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা কৈসরিয়ায় পৌঁছে সেই পত্রখানি রাজ্যপালের হাতে দিয়ে পৌলকে তাঁর কাছে হাজির করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ওরা কৈসরিয়াতে পৌঁছিয়ে রাজ্যপালের হাতে চিঠিটি দিয়ে পৌলকেও তাঁর কাছে উপস্থিত করল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা কৈসরিয়াতে পৌঁছিয়া দেশাধ্যক্ষের হস্তে পত্রখানি সমর্পণ করিয়া পৌলকেও তাঁহার কাছে উপস্থিত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘোড়সওয়ার সৈন্যেরা কৈসরিয়াতে পৌঁছে চিঠিখানা ও পৌলকে প্রধান শাসনকর্তার হাতে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘোড়সওয়ার সৈন্যেরা সিজারিয়াতে পৌঁছে চিঠিখানা ও পৌলকে প্রধান শাসনকর্তার হাতে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সীজারিয়াতে পৌঁছে তারা সেই চিঠিটা রাজ্যপালকে দিল এবং পৌলকে তাঁর সামনে উপস্থিত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা কৈসরিয়ায় পৌঁছে সেই পত্রখানি রাজ্যপালের হাতে দিয়ে পৌলকে তাঁর কাছে হাজির করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওরা কৈসরিয়াতে পৌঁছিয়ে রাজ্যপালের হাতে চিঠিটি দিয়ে পৌলকেও তাঁর কাছে উপস্থিত করল।