Acts 23:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি পত্র পাঠ করে জিজ্ঞাসা করলেন, সে কোন্‌ প্রদেশের লোক? তখন তিনি কিলিকিয়া প্রদেশের লোক, এই কথা জানতে পেয়ে শাসনকর্তা বললেন, যারা তোমার উপরে দোষারোপ করেছে, তারা যখন আসবে, তখন তোমার কথা শুনবো। পরে তিনি হেরোদের রাজপ্রাসাদে তাঁকে রাখতে হুকুম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পত্র পড়ে প্রদেশপাল জানতে চাইলেন, তিনি কোন প্রদেশের লোক। পৌল কিলিকিয়ার অধিবাসী জানতে পেরে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি পত্র পাঠ করিয়া জিজ্ঞাসা করিলেন, এ কোন্‌ প্রদেশের লোক? তখন, তিনি কিলিকিয়া প্রদেশের লোক, ইহা জানিতে পাইয়া দেশাধ্যক্ষ কহিলেন, যাহারা তোমার উপরে দোষারোপ করিয়াছে, তাহারা যখন আসিবে, তখন তোমার কথা শুনিব। পরে তিনি হেরোদের রাজবাটীতে তাঁহাকে রাখিতে আজ্ঞা দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
রাজ্যপাল পত্রখানি পড়ে জিজ্ঞেস করলেন, ‘তার নিজের প্রদেশ কোনটি৷’ তিনি জানতে পারলেন য়ে পৌল কিলিকিয়ার লোক,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি চিঠিটি পড়ে জিজ্ঞাসা করলেন, এ কোন প্রদেশের লোক? তখন তিনি জানতে পারলেন সে কিলিকিয়া প্রদেশের লোক l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি পত্র পাঠ করিয়া জিজ্ঞাসা করিলেন, এ কোন্‌ প্রদেশের লোক? তখন, তিনি কিলিকিয়া প্রদেশের লোক, ইহা জানিতে পাইয়া দেশাধ্যক্ষ কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান শাসনকর্তা চিঠিখানা পড়ে পৌল কোন্‌ জায়গার লোক তা জিজ্ঞাসা করলেন। পৌল যে কিলিকিয়া প্রদেশের লোক সেই কথা জানতে পেরে তিনি বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান শাসনকর্তা চিঠিখানা পড়ে পৌল কোন্‌ জায়গার লোক তা জিজ্ঞাসা করলেন। পৌল যে কিলিকিয়া প্রদেশের লোক সেই কথা জানতে পেরে তিনি বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজ্যপাল চিঠি পড়ে জানতে চাইলেন যে পৌল কোন প্রদেশের লোক। যখন তিনি জানলেন যে পৌল সিলিসিয়া প্রদেশের অধিবাসী, তিনি বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজ্যপাল পত্রখানি পড়ে জিজ্ঞেস করলেন, “তার নিজের প্রদেশ কোনটি৷” তিনি জানতে পারলেন যে পৌল কিলিকিয়ার লোক,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি চিঠিটি পড়ে জিজ্ঞাসা করলেন, এ কোন প্রদেশের লোক? তখন তিনি জানতে পারলেন সে কিলিকিয়া প্রদেশের লোক।