Acts 23:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যারা কাছে দাঁড়িয়েছিল, তারা বললো, তুমি কি আল্লাহ্‌র মহা-ইমামকে কটুবাক্য বলছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা পৌলের কাছাকাছি দাঁড়িয়েছিল, তারা বলল, “তুমি কি ঈশ্বরের মহাযাজককে অপমান করার দুঃসাহস দেখাচ্ছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যাহারা নিকটে দাঁড়াইয়াছিল, তাহারা কহিল, তুমি কি ঈশ্বরের মহাযাজককে কটুবাক্য কহিতেছ?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা পৌলের আশেপাশে দাঁড়িয়েছিল তারা তাঁকে বলল, ‘ঈশ্বরের মহাযাজকের সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না৷ তুমি তাঁকে অপমান করছ!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে যারা কাছে দাঁড়িয়েছিল তারা বলল, “ তুমি কি ঈশ্বরের মহাযাজককে খারাপ কথা বলছ?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যাহারা নিকটে দাঁড়াইয়াছিল, তাহারা কহিল, তুমি কি ঈশ্বরের মহাযাজককে কটুবাক্য কহিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা পৌলের কাছে দাঁড়িয়ে ছিল তারা তাঁকে বলল, “তুমি ঈশ্বরের মহাপুরোহিতকে অপমান করছ!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা পৌলের কাছে দাঁড়িয়ে ছিল তারা তাঁকে বলল, “তুমি আল্লাহ্‌র মহা-ইমামকে অপমান করছ!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা সেখানে দাঁড়িয়েছিল তারার তাঁকে বলল, তুমি ঈশ্বরের প্রধান পুরোহিতকে অপমান করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা পৌলের আশেপাশে দাঁড়িয়েছিল তারা তাঁকে বলল, “ঈশ্বরের মহাযাজকের সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না৷ তুমি তাঁকে অপমান করছ!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যারা কাছে দাঁড়িয়েছিল তারা বলল, “তুমি কি ঈশ্বরের মহাযাজককে এমনিভাবে অপমান করছ?”