Acts 23:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মহাকোলাহল হল এবং ফরীশী পক্ষীয় আলেমদের মধ্যে কয়েক জন লোক উঠে দাঁড়িয়ে তর্ক করে বলতে লাগল, আমরা এই ব্যক্তির কোন দোষ দেখতে পাচ্ছি না; কোন রূহ্ কিংবা কোন ফেরেশতা যদি এর সঙ্গে কথা বলে থাকেন, তবে আমাদের কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন প্রচণ্ড কোলাহল শুরু হল। কয়েকজন শাস্ত্রবিদ যারা ফরিশী-দলভুক্ত ছিল, উঠে দাঁড়িয়ে তীব্র বিতর্ক শুরু করল। তারা বলল, “আমরা এই লোকটির কোনো অন্যায় খুঁজে পাচ্ছি না। কোনো আত্মা বা স্বর্গদূত যদি এর সঙ্গে কথা বলে থাকে, তাহলে তাতেই বা কী?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মহাকোলাহল হইল, এবং ফরীশী পক্ষীয় অধ্যাপকদের মধ্যে কয়েক জন লোক উঠিয়া দাঁড়াইয়া বাগ্যুদ্ধ করিয়া বলিতে লাগিল, আমরা এই ব্যক্তির কোন দোষ দেখিতে পাই না; কোন আত্মা কিম্বা কোন দূত যদি ইহার সহিত কথা কহিয়াই থাকেন, তবে কি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
চারদিকে বিরাট কোলাহল শুরু হয়ে গেল৷ ফরীশীদের মধ্যে থেকে কয়েকজন ব্যবস্থার শিক্ষক উঠে দাঁড়িয়ে খুব জোরালো তর্ক জুড়ে দিল, তারা বলল, ‘আমরা এঁর কোন দোষই দেখতে পাচ্ছি না! হয়তো কোন আত্মা বা স্বর্গদূত দম্মেশকের পথে সত্যসত্যই তাঁর সঙ্গে কথা বলেছেন!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ফরীশীরা উভয়ই স্বীকার করে l তখন খুব চেঁচামেচি হলো, এবং ফরীশী পক্ষের মধ্যে কয়েকজন ধর্ম গুরু উঠে দাঁড়িয়ে ঝগড়া করে বলতে লাগল, আমরা এই লোকটির মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছি না; কোনো আত্মা কিংবা কোনো দূত যদি এনার সাথে কথা বলে থাকেন, তাতে কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মহাকোলাহল হইল, এবং ফরীশী পক্ষীয় অধ্যাপকদের মধ্যে কয়েক জন লোক উঠিয়া দাঁড়াইয়া বাগ্যুদ্ধ করিয়া বলিতে লাগিল, আমরা এই ব্যক্তির কোন দোষ দেখিতে পাই না; কোন আত্মা কিম্বা কোন দূত যদি ইহার সহিত কথা কহিয়াই থাকেন, তবে কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ভীষণ গোলমাল শুরু হল এবং ফরীশী দলের কয়েকজন ধর্ম-শিক্ষক উঠে খুব জোর তর্কাতর্কি শুরু করে দিলেন। তাঁরা বললেন, “আমরা এই লোকটির কোন দোষ দেখতে পাচ্ছি না। হয়তো কোন আত্মা বা কোন স্বর্গদূত এর সংগে কথা বলেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ভীষণ গোলমাল শুরু হল এবং ফরীশী দলের কয়েকজন আলেম উঠে খুব জোর তর্কাতর্কি শুরু করে দিলেন। তাঁরা বললেন, “আমরা এই লোকটির কোন দোষ দেখতে পাচ্ছি না। হয়তো কোন রূহ্ বা কোন ফেরেশতা এর সংগে কথা বলেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে প্রচণ্ড বাকবিতণ্ডা আরম্ভ হয়ে গেল। তখন ফরিশীদের মধ্যে থেকে কয়েকজন শাস্ত্র বিশারদ উঠে দাঁড়িয়ে দৃঢ় প্রতিবাদ জানিয়ে বললেন, এই লোকটার কোন অপরাধ আমরা দেখতে পাচ্ছি না। হয়তো কোন আত্মা বা কোন স্বর্গদূত বাস্তবিকই এর সঙ্গে কথা বলেছিলেন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চারদিকে বিরাট কোলাহল শুরু হয়ে গেল৷ ফরীশীদের মধ্যে থেকে কয়েকজন ব্যবস্থার শিক্ষক উঠে দাঁড়িয়ে খুব জোরালো তর্ক জুড়ে দিল, তারা বলল, “আমরা এঁর কোন দোষই দেখতে পাচ্ছি না! হয়তো কোন আত্মা বা স্বর্গদূত দম্মেশকের পথে সত্যসত্যই তাঁর সঙ্গে কথা বলেছেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন খুব চেঁচামেচি হলো এবং ফরীশী পক্ষের মধ্যে কয়েক জন ব্যবস্থার শিক্ষক উঠে দাঁড়িয়ে ঝগড়া করে বলতে লাগল, আমরা এই লোকটী মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছি না; কোনো মন্দ আত্মা কিংবা কোনো দূত যদি এনার সাথে কথা বলে থাকেন, তাতে কি?