Acts 24:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাঁচ দিন পরে অননিয় মহা-ইমাম কয়েক জন প্রাচীন এবং তর্তুল্ল নামে এক জন উকিলকে সঙ্গে করে সেখানে গেলেন এবং তাঁরা পৌলের বিরুদ্ধে শাসনকর্তার কাছে আবেদন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাঁচদিন পরে মহাযাজক অননিয় কয়েকজন প্রাচীন ও তর্তুল্ল নামে এক উকিলকে সঙ্গে নিয়ে কৈসরিয়ায় পৌঁছালেন। তাঁরা প্রদেশপালের কাছে পৌলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাঁচ দিন পরে অননিয় মহাযাজক কয়েক জন প্রাচীন এবং তর্তুল্ল নামে এক জন উকীলকে সঙ্গে করিয়া তথায় গেলেন, এবং তাঁহারা পৌলের বিরুদ্ধে দেশাধ্যক্ষের নিকটে আবেদন করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পাঁচদিন পর মহাযাজক অননিয় ইহুদী সমাজের কয়েকজন বৃদ্ধ নেতা ও উকিল তর্তুল্লকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন; আর তারা পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পাঁচদিন পরে অননিয় প্রধান পুরোহিত, কয়েকজন প্রাচীন এবং তর্তুল্ল নামে একজন উকিলকে সঙ্গে করে সেখানে গেলেন, এবং তারা পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে আবেদন করলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাঁচ দিন পরে অননিয় মহাযাজক কয়েক জন প্রাচীন এবং তর্তুল্ল নামে একজন উকীলকে সঙ্গে করিয়া তথায় গেলেন, এবং তাঁহারা পৌলের বিরুদ্ধে দেশাধ্যক্ষের নিকটে আবেদন করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাঁচ দিন পরে মহাপুরোহিত অননিয় কয়েকজন যিহূদী বৃদ্ধ নেতা ও তর্তুল্ল নামে একজন উকিলকে নিয়ে কৈসরিয়াতে গেলেন এবং পৌলের বিরুদ্ধে প্রধান শাসনকর্তার কাছে নালিশ জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাঁচ দিন পরে মহা-ইমাম অননিয় কয়েকজন ইহুদী বৃদ্ধ নেতা ও তর্তুল্ল নামে একজন উকিলকে নিয়ে সিজারিয়াতে গেলেন এবং পৌলের বিরুদ্ধে প্রধান শাসনকর্তার কাছে নালিশ জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাঁচদিন পরে প্রধান পুরোহিত অননিয় কয়েকজন প্রধান নেতা ও টারটুলাস নামে একজন উকিলকে সঙ্গে নিয়ে গেলেন এবং পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাঁচদিন পর মহাযাজক অননিয় ইহুদী সমাজের কয়েকজন বৃদ্ধ নেতা ও উকিল তর্তুল্লকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন; আর তারা পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাঁচদিন পরে অননিয় মহাযাজক, কয়েক জন প্রাচীন এবং তর্তুল্ল নামে একজন উকিলকে সঙ্গে করে সেখানে গেলেন এবং তারা পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে আবেদন করলেন;