Acts 24:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি খোঁজ নিলে জানতে পারবেন, আজ বারো দিনের বেশি হয় নি, আমি এবাদত করার জন্য জেরুশালেমে গিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনি সহজেই যাচাই করতে পারেন যে, বারোদিনেরও বেশি হয়নি, আমি উপাসনা করার জন্য জেরুশালেমে গিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি জানিতে পারিবেন, অদ্য বারো দিনের অধিক হয় নাই, আমি ভজনা করণার্থে যিরূশালেমে গিয়াছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপনি অনুসন্ধান করলে দেখবেন, আজ বারো দিনের বেশী হয় নি আমি উপাসনা করার জন্য জেরুশালেমে গিয়েছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আপনি জানতে পারবেন, আজ বারো দিনের বেশি হয় নি, আমি উপাসনার জন্য যিরুশালেমে গিয়েছিলাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি জানিতে পারিবেন, অদ্য বারো দিনের অধিক হয় নাই, আমি ভজনা করণার্থে যিরূশালেমে গিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ বারো দিনের বেশী হয় নি আমি উপাসনা করবার জন্য যিরূশালেমে গিয়েছিলাম। আপনি খোঁজ নিলে তা সহজেই জানতে পারবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ বারো দিনের বেশী হয় নি আমি এবাদত করবার জন্য জেরুজালেমে গিয়েছিলাম। আপনি খোঁজ নিলে তা সহজেই জানতে পারবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি নিজেই ঘটনার সত্যতা যাচাই করতে পারবেন। আজ থেকে বারোদিনের বেশি হয়নি আমি জেরুশালেমে গিয়েছিলাম উপাসনা করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি অনুসন্ধান করলে দেখবেন, আজ বারো দিনের বেশী হয় নি আমি উপাসনা করার জন্য জেরুশালেমে গিয়েছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি যাচাই করতে পারবেন, আজ বারো দিনের র বেশি হয়নি, আমি উপাসনার জন্য যিরুশালেমে গিয়েছিলাম।