Acts 24:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এরা বায়তুল-মোকাদ্দসে আমাকে কারো সঙ্গে বাক্বিতণ্ডা করতে, কিংবা জনতাকে উত্তেজিত করতে দেখে নি, মজলিস-খানাতেও নয়, নগরেও নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার অভিযোগকারীরা আমাকে মন্দিরে কারও সঙ্গে তর্কবিতর্ক করতে বা সমাজভবনে, কিংবা নগরের অন্যত্র, কোথাও কোনো জনগণকে উত্তেজিত করতে দেখেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহারা ধর্ম্মধামে আমাকে কাহারও সহিত বাদবিতণ্ডা করিতে, কিম্বা জনতাকে উত্তেজিত করিতে দেখে নাই, সমাজ-গৃহেও নয়, নগরেও নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর এই ইহুদীরা মন্দিরের মধ্যে আমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে বা সমাজ-গৃহে জনতাকে উত্তেজিত করতে দেখে নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এরা ধর্মধামে আমাকে কারোর সাথে ঝগড়া করতে, কিংবা জনতাকে উত্তেজিত করতে দেখেনি, সমাজ্ ঘরেও না, শহরেও না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহারা ধর্মধামে আমাকে কাহারও সহিত বাগ্বিতণ্ডা করিতে, কিম্বা জনতাকে উত্তেজিত করিতে দেখে নাই, সমাজ-গৃহেও নয়, নগরেও নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে যাঁরা দোষ দিচ্ছেন তাঁরা উপাসনা-ঘরে আমাকে কারও সংগে তর্কাতর্কি করতে দেখেন নি বা সমাজ-ঘরে কিম্বা শহরের অন্য কোথাও লোকদের উস্কানি দিতে দেখেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে যাঁরা দোষ দিচ্ছেন তাঁরা বায়তুল-মোকাদ্দসে আমাকে কারও সংগে তর্কাতর্কি করতে দেখেন নি বা মজলিস-খানায় কিংবা শহরের অন্য কোথাও লোকদের উসকানি দিতে দেখেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন এরা মন্দিরে বা ইহুদী সমাজভবনে অথবা শহরের কোথাও আমাকে কারো সঙ্গে তর্কবিতর্ক করতে বা জনতাকে উত্তেজিত করতে দেখেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এই ইহুদীরা মন্দিরের মধ্যে আমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে বা সমাজ-গৃহে জনতাকে উত্তেজিত করতে দেখে নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এরা ধর্মধামে আমাকে কারোর সাথে ঝগড়া করতে, কিংবা জনতাকে উত্তেজিত করতে দেখেনি, সমাজ ঘরেও না, শহরেও না।