Acts 24:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আপনার কাছে আমি এই কথা স্বীকার করি, এরা যাকে দল বলে, সেই পথ অনুসারে আমি আমার পূর্বপুরুষের আল্লাহ্র এবাদত করে থাকি। যা যা শরীয়ত অনুযায়ী এবং যা যা নবীদের কিতাবে লেখা আছে, সেসব বিশ্বাস করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, আমি স্বীকার করছি, এরা যাকে ‘দল’ বলছে, সেই ‘পথের’ অনুসারীরূপে আমি আমার পিতৃপুরুষদের ঈশ্বরের উপাসনা করি। যেসব বিষয় বিধানসম্মত এবং যা কিছু ভাববাদীদের গ্রন্থে লেখা আছে, আমি সে সমস্তই বিশ্বাস করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আপনার নিকটে আমি ইহা স্বীকার করি, ইহারা যাহাকে দল বলে, সেই পথ অনুসারে আমি পৈতৃক ঈশ্বরের আরাধনা করিয়া থাকি; যাহা যাহা ব্যবস্থার অনুযায়ী এবং যাহা যাহা ভাববাদি-গ্রন্থে লিখিত আছে, সে সমস্ত বিশ্বাস করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আপনার কাছে আমি একথা স্বীকার করছি, আমি যীশুর পথের অনুসারী হয়ে আমার পিতৃপুরুষদের ঈশ্বরের উপাসনা করি৷ আমার দোষারোপকারীরা বলছে য়ে সেই পথ ঠিক নয়৷ মোশির বিধি-ব্যবস্থায় যা কিছু লেখা আছে এবং ভাববাদীদের গ্রন্থে যা লেখা আছে আমি সে সবে বিশ্বাস করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আপনার কাছে আমি এই স্বীকার করি, এরা যাকে দল বলে, সেই পথ অনুসারে আমি পিতৃপুরুষদের ঈশ্বরের আরাধনা করে থাকি; যা যা মোশির বিধি-ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থে লেখা আছে, সেসব বিশ্বাস করি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আপনার নিকটে আমি ইহা স্বীকার করি, ইহারা যাহাকে দল বলে, সেই পথ অনুসারে আমি পৈতৃক ঈশ্বরের আরাধনা করিয়া থাকি; যাহা যাহা ব্যবস্থার অনুযায়ী এবং যাহা যাহা ভাববাদী-গ্রন্থে লিখিত আছে, সেই সমস্ত বিশ্বাস করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাহোক, এই কথা আমি আপনার কাছে স্বীকার করছি যে, যীশু খ্রীষ্টের পথ, যাকে তাঁরা ধর্ম-বিরুদ্ধ পথ বলেন, আমি সেই পথেই আমার পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করে থাকি। মোশির আইন-কানুনের সংগে যা কিছুর মিল আছে তাতে এবং নবীদের লেখায় আমি বিশ্বাস করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাহোক, এই কথা আমি আপনার কাছে স্বীকার করছি যে, ঈসা মসীহের পথ, যাকে তাঁরা ধর্ম-বিরুদ্ধ পথ বলেন, আমি সেই পথেই আমার পূর্বপুরুষদের আল্লাহ্র এবাদত করে থাকি। তৌরাত শরীফের সংগে যা কিছুর মিল আছে তাতে এবং নবীদের কিতাবে আমি ঈমান রাখি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি আপনার কাছে স্বীকার করছি যে, ওরা যাকে সম্প্রদায় বলছে, খ্রীষ্টপন্থী সেই নতুন মতাদর্শের আমি অনুরাগী। সেই মত অনুযায়ী আমি আমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বরের উপাসনা করি। মোশির বিধানশাস্ত্রে এবং নবীদের লেখা গ্রন্থের সবকিছু আমি বিশ্বাস করি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু আপনার কাছে আমি একথা স্বীকার করছি, আমি যীশুর পথের অনুসারী হয়ে আমার পিতৃপুরুষদের ঈশ্বরের উপাসনা করি৷ আমার দোষারোপকারীরা বলছে যে সেই পথ ঠিক নয়৷ মোশির বিধি-ব্যবস্থায় যা কিছু লেখা আছে এবং ভাববাদীদের গ্রন্থে যা লেখা আছে আমি সে সবে বিশ্বাস করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আপনার কাছে আমি এই স্বীকার করি, এরা যাকে দল বলে, সেই পথ অনুসারে আমি পিতৃপুরুষদের ঈশ্বরের আরাধনা করে থাকি; যা যা মোশির বিধি ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থে লেখা আছে, সে সব বিশ্বাস করি।