Acts 24:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এরাও যেমন প্রতীক্ষা করে থাকে, তেমনি আমি আল্লাহ্র উপরে এই প্রত্যাশা করছি যে, ধার্মিক অধার্মিক উভয় রকম লোকের পুনরুত্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এসব লোকের মতোই আমারও ঈশ্বরে একই প্রত্যাশা আছে যে, ধার্মিক ও দুর্জন, উভয়েরই পুনরুত্থান হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহারাও যেমন প্রতীক্ষা করিয়া থাকে, সেইরূপ আমি ঈশ্বরে এই প্রত্যাশা করিতেছি যে, ধার্ম্মিক অধার্ম্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এদের মতো আমারও ঈশ্বরের ওপর প্রত্যাশা আছে য়ে ধার্মিক ও অধার্মিক উভয়েরই পুনরুত্থান হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এরাও যেমন অপেক্ষা করে থাকে, সেইরূপ আমিও ঈশ্বরে এই আশা করছি যে, ধার্মিক ও অধার্মিক দু-ধরনের লোকের পুনরুত্থান হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহারাও যেমন প্রতীক্ষা করিয়া থাকে, সেইরূপ আমি ঈশ্বরে এই প্রত্যাশা করিতেছি যে, ধার্মিক অধার্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা যেমন আশা করেন তেমনি আমারও ঈশ্বরের উপর এই আশা আছে যে, সৎ কিম্বা অসৎ সবাইকে আবার জীবিত করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা যেমন আশা করেন তেমনি আমারও আল্লাহ্র উপর এই আশা আছে যে, সৎ কিংবা অসৎ সবাইকে আবার জীবিত করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদেরই মত আমি ঈশ্বরে নির্ভর করি ও এই প্রত্যাশা পোষণ করি যে ধার্মিক অথবা অধার্মিক সকলেই পুনরুত্থিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদের মতো আমারও ঈশ্বরের ওপর প্রত্যাশা আছে যে ধার্মিক ও অধার্মিক উভয়েরই পুনরুত্থান হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এরাও যেমন অপেক্ষা করে থাকে, সেইরূপ আমিও ঈশ্বরে এই আশা করছি যে, ধার্মিক ও অধার্ম্মিক দু-ধরনের লোকের পুনরুত্থান হবে।