Acts 24:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেক বছর পরে আমি স্বজাতির লোকদের কিছু দান দেবার জন্য এবং নৈবেদ্য কোরবানী করার জন্য এসেছিলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কয়েক বছর অনুপস্থিত থাকার পর, আমি স্বজাতীয় দরিদ্রদের জন্য কিছু দানসামগ্রী নিয়ে ও নৈবেদ্য উৎসর্গ করার জন্য জেরুশালেমে যাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনেক বৎসর পরে আমি স্বজাতির কাছে দান লইবার এবং নৈবেদ্য উৎসর্গ করিবার জন্য আসিয়াছিলাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘অনেক বছর পর আমি আমার জাতির লোকদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে এসেছিলাম এবং মন্দিরে নৈবেদ্য উত্‌সর্গ করতে গিয়েছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অনেক বছর পরে আমি নিজের জাতির` কাছে দান দেওয়ার এবং নৈবেদ্য উৎসর্গ করবার জন্য এসেছিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনেক বৎসর পরে আমি স্বজাতির কাছে দান লইবার এবং নৈবেদ্য উৎসর্গ করিবার জন্য আসিয়াছিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অনেক বছর পরে আমি যিরূশালেমে গিয়েছিলাম যেন আমার জাতির গরীব লোকদের কিছু টাকা-পয়সা দিতে পারি এবং পশু উৎসর্গ করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অনেক বছর পরে আমি জেরুজালেমে গিয়েছিলাম যেন আমার জাতির গরীব লোকদের কিছু টাকা-পয়সা দিতে পারি এবং পশু-কোরবানী দিতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেশ কয়েক বছর পরে আমি আমার স্বজাতীয়দের জন্য কিছু ত্রাণসামগ্রী নিয়ে এসেছিলাম এবং মন্দিরে বলি উৎসর্গ করতে গিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অনেক বছর পর আমি আমার জাতির লোকদের জন্য ত্রাণসামগ্রী নিযে এসেছিলাম এবং মন্দিরে নৈবেদ্য উৎসর্গ করতে গিয়েছিলাম৷ সেই সময় তারা আমাকে মন্দিরের মধ্যে শুচিশুদ্ধ অবস্থাতেই দেখেছিল৷ সেখানে তখন কোন ভীড় ছিল না বা গণ্ডগোল হয় নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক বছর পরে আমি নিজের জাতির কাছে দান দেওয়ার এবং বলি উৎসর্গ করবার জন্য এসেছিলাম;